× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জমির দ্বিগুণ মূল্য নির্ধারণ, সার্ভেয়ারের বিরুদ্ধে দুদকের মামলা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৩ মে ২০২৩ ২০:২৭ পিএম

আপডেট : ১৩ মে ২০২৩ ২১:০২ পিএম

জমির দ্বিগুণ মূল্য নির্ধারণ, সার্ভেয়ারের বিরুদ্ধে দুদকের মামলা

অধিগ্রহণ করা জমির দ্বিগুণ মূল্য নির্ধারণ করে তা পরিশোধ করার মাধ্যমে সরকারের দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগে খাগড়াছড়ি জেলা প্রশাসক কার্যালয়ের সাবেক সার্ভেয়ার উদয়ন চাকমার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (১১ মে) দুদকের সমন্বিত জেলা কার্যালয় রাঙামাটিতে মামলাটি করেন সংস্থার সহকারী পরিচালক আহামদ ফরহাদ হোসেন।

এজাহারে বলা হয়, ২০১৯ সালে আসামি উদয়ন চাকমা খাগড়াছড়ি পাসপোর্ট অফিসের জন্য অধিগ্রহণ করা জমির শতক প্রতি প্রকৃত গড়মূল্য ২ লাখ ১৮ হাজার ৮৯৫ টাকার পরিবর্তে ৪ লাখ ২০ হাজার ৬৮০ টাকা নির্ধারণ করেন। এভাবে অতিরিক্ত ১ কোটি ৫১ লাখ ৩৪ হাজার ৫৯৮ টাকা ভূমির মালিক সুভাষ চৌধুরী সহায়তায় আত্মসাৎ করেন তিনি।

এজাহারে আরও বলা হয়, ২৫ শতক জমি অধিগ্রহণের সময় ক্ষমতার অপব্যবহার করে সমসুবিধাযুক্ত ১০টি বিক্রিত দলিলের পরিবর্তে কেবল ৫টি উচ্চমূল্যে বিক্রিত দলিলের মূল্যকে বিবেচনায় নিয়ে অধিগ্রহণ করা জমির মূল্য নির্ধারণ করেন ওই সার্ভেয়ার।

নিজে আর্থিকভাবে লাভবান হয়ে সরকারের টাকা আত্মসাৎ করে শাস্তিযোগ্য অপরাধ করায় তার বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯ এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলা করেছে দুদক।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা