× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কুমিল্লায় সংগঠন তরুপল্লবের উদ্যোগে বৃক্ষরোপণ

কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ১৩ মে ২০২৩ ১৮:৫৭ পিএম

আপডেট : ১৩ মে ২০২৩ ১৯:৩৮ পিএম

কুমিল্লায় সংগঠন তরুপল্লবের উদ্যোগে বৃক্ষ রোপণ। প্রবা ফটো

কুমিল্লায় সংগঠন তরুপল্লবের উদ্যোগে বৃক্ষ রোপণ। প্রবা ফটো

কুমিল্লায় প্রকৃতি ও পরিবেশ বিষয়ক সংগঠন তরুপল্লবের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। শনিবার (১৩ মে) সকালে শালবন বিহার মাঠে অশ্বত্থ গাছ রোপণের মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।

‘সবুজে শ্যামলে বাচুক প্রাণ’ এই স্লোগানকে ধারণ করে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সহযোগিতায় এ সময় উপস্থিত ছিলেন প্রায় দুইশ বৃক্ষপ্রেমী। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, শালবন বিহার, রূপবান মুড়া ও ইটাখোলা মুড়ায় বিভিন্ন স্থান থেকে সংগৃহীত বিপন্ন প্রজাতির মোট ২ হাজার ৫০০টি গাছ লাগানোর পরিকল্পনা রয়েছে। এর মধ্যে শালবন বিহারেই লাগানো হবে প্রায় ১ হাজার শাল গাছ।

শাল ও অশ্বত্থ ছাড়াও লাগানো হবে আমলকি, হরতকি, বহেড়া, জারুল, সোনালু, জংলিবাদাম, কৃষ্ণচূড়া, মহুয়া, কদম, হিজল, বুদ্ধ নারকেল, কনক চূড়া ও গাব গাছ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা