× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চিরিরবন্দরে নদীতে ডুবে শিশুর মৃত্যু

দিনাজপুর প্রতিবেদক

প্রকাশ : ১২ মে ২০২৩ ১৭:৩০ পিএম

আপডেট : ১২ মে ২০২৩ ১৭:৫৩ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

দিনাজপুরের চিরিরবন্দরে নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১২ মে) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ছয় নম্বর অমরপুর ইউনিয়নের আদিবাসীপাড়ার কাঁকড়া নদীতে এ ঘটনা ঘটে।

নিহত ওই শিশুর নাম অরণ্য সিংহ। সে দিনাজপুর সদরের বীরেন্দ্র সিংহের ছেলে।

চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশীদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘অভিযোগ না থাকায় শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

শিশুটির বাবা বীরেন্দ্র সিংহ বলেন, ‘পরিবারের সবাই আমার ভাইয়ের ছেলের বিয়েতে চিরিরবন্দরে যাই। আমার ছেলেসহ কয়েকজন শিশু মিলে আজ দুপুরে কাঁকড়া নদীতে গোসল করতে নামে। এ সময় আমার ছেলে অরণ্য সিংহ নদীর পানিতে তলিয়ে যায়। সঙ্গে থাকা অন্য শিশুরা বিষয়টি আমাদের জানায়। পরে স্থানীয়রা নদী থেকে ছেলে অরণ্যকে উদ্ধার করে চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা