× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তেলের ট্যাংকারে বিস্ফোরণ

আশঙ্কাজনক তিনজনকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে আনা হয়েছে

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১২ মে ২০২৩ ১১:৫০ এএম

আপডেট : ১২ মে ২০২৩ ১৩:১৩ পিএম

শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। ফাইল ছবি

শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। ফাইল ছবি

বরিশালের কীর্তনখোলা নদীতে তেলবাহী জাহাজের ট্যাংকারে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ তিনজনকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আশঙ্কাজনক অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আনা হয়েছে। বৃহস্পতিবার (১১ মে) রাত ১২টার দিকে তাদের সেখানে ভর্তি করা হয়।

দগ্ধরা হলেন জাহাজের চিফ ড্রাইভার কুতুব উদ্দিন, দ্বিতীয় ড্রাইভার রুবেল ও কামাল।

ইনস্টিটিউটের আবাসিক সার্জন এসএম আইয়ুব হোসেন প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শেরেবাংলা হাসপাতাল থেকে তিনজনকে আনা হয়েছে। তাদের ভর্তি করা হয়েছে। এর মধ্যে কুতুব উদ্দিনের শরীরের ৩০, রুবেলের ৯৫ ও কামালের ৯৫ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের সবার অবস্থা আশঙ্কাজনক।

বৃহস্পতিবার বিকালে কীর্তনখোলায় নোঙর করে রাখা এমভি ইবাদি-১ জাহাজের তেলের ট্যাংকারের ইঞ্জিনরুমে বিস্ফোরণ ঘটে। এতে দুজনের মৃত্যু হয়। আহত হন আরও তিনজন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা