× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বরিশালে তেলের ট্যাংকারে বিস্ফোরণ, নিহত ২

বরিশাল অফিস

প্রকাশ : ১১ মে ২০২৩ ২১:০০ পিএম

আপডেট : ১১ মে ২০২৩ ২২:০৫ পিএম

বরিশালের কীর্তনখোলা নদীতে তেলের ট্যাংকারের ইঞ্জিনরুমে বিস্ফোরণে দুজনের মৃত্যু হয়েছে। প্রবা ফটো

বরিশালের কীর্তনখোলা নদীতে তেলের ট্যাংকারের ইঞ্জিনরুমে বিস্ফোরণে দুজনের মৃত্যু হয়েছে। প্রবা ফটো

বরিশালের কীর্তনখোলা নদীতে তেলের ট্যাংকারের ইঞ্জিনরুমে বিস্ফোরণে দুজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া আহত হয়েছেন আরও তিনজন। বৃহস্পতিবার (১১ মে) বিকাল ৫টার দিকে নদীতে নোঙর করে রাখা এমটি ইবাদি-১ জাহাজে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেনচট্টগ্রামের বাসিন্দা স্বাধীন ও বাবুল কান্তি দাস। স্বাধীন ওই জাহাজের চিফ ড্রাইভার কুতুবউদ্দিনের ছেলে। এ ঘটনায় কাশেম নামে একজন নিখোঁজ রয়েছেন। আহতরা হলেনচিফ ড্রাইভার কুতুবউদ্দিন, দ্বিতীয় ড্রাইভার রুবেল ও কামাল।

এ ঘটনায় জেলা প্রশাসন ও ফায়ার সার্ভিসের পক্ষ থেকে পৃথক দুটি তদন্ত কমিটি করা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন।

জাহাজটির ডেক-টেন্ডর সুমন সেন বলেন, ’জাহাজটি চট্টগ্রাম থেকে সাড়ে তিন লাখ লিটার পেট্রোল ও ১০ লাখ লিটার ডিজেল নিয়ে মঙ্গলবার (৯ মে) বরিশাল আসে। বরিশালের মেঘনা তেলের ডিপোতে এই তেল বৃহস্পতিবার খালাস করার কথা ছিল। সে অনুযায়ী স্টাফরা ইঞ্জিনরুমে যায় এবং তেল খালাসের মেশিন চালু করে। তবে কিছুক্ষণ পর বিকট শব্দে সেখানে বিস্ফোরণ ঘটে ও আগুন লেগে যায়। জাহাজে ১৬ জন স্টাফ রয়েছেন।’

সুমন সেন আরও বলেন, ’আহত তিনজনকে উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে নিহত দুজনকে উদ্ধার করা হয়েছে। নিহত স্বাধীন চিফ ড্রাইভার কুতুবউদ্দিনের ছেলে। তিনি এখানে বেড়াতে এসেছিলেন।’

বরিশাল ফায়ার সার্ভিসের উপপরিচালক মিজানুর রহমান জানান, তারা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। ঘটনাস্থল থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয় এবং আহত তিনজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ইঞ্জিনরুমে কমপ্রেশার মেশিনে বিস্ফোরণের কারণে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে। তবে বিষয়টি তদন্ত না করে নিশ্চিত কিছু বলা যাচ্ছে না।

এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন। তিনি জানান, হতাহতদের আর্থিক সহায়তার পাশাপাশি চিকিৎসার ব্যবস্থাও করা হয়েছে।

শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এইচএম সাইফুল ইসলাম বলেন, ’আহত তিনজনের শরীরের ৭০ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক। উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় পাঠানো হয়েছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা