× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাতক্ষীরায় ‘ব্ল্যাক সোলজার ফ্লাই’ পরিবেশবান্ধব খামার উদ্বোধন

সাতক্ষীরা প্রতিবেদক

প্রকাশ : ১১ মে ২০২৩ ২০:৪৮ পিএম

আপডেট : ১২ মে ২০২৩ ১২:৩২ পিএম

জলবায়ু পরিবর্তনের সঙ্গে সঙ্গে তরুণদের কর্মসংস্থান সৃষ্টিতে সাতক্ষীরার কুখরালীতে ব্ল্যাক সোলজার ফ্লাই পরিবেশবান্ধব খামারের উদ্বোধন করা হয়েছে। প্রবা ফটো

জলবায়ু পরিবর্তনের সঙ্গে সঙ্গে তরুণদের কর্মসংস্থান সৃষ্টিতে সাতক্ষীরার কুখরালীতে ব্ল্যাক সোলজার ফ্লাই পরিবেশবান্ধব খামারের উদ্বোধন করা হয়েছে। প্রবা ফটো

জলবায়ু পরিবর্তনের সঙ্গে সঙ্গে তরুণদের কর্মসংস্থান সৃষ্টির সম্ভাবনা নিয়ে সাতক্ষীরার কুখরালীতে ব্ল্যাক সোলজার ফ্লাই পরিবেশবান্ধব খামার ও পুষ্টি সমাধানের উদ্বোধন করা হয়েছে। 

বৃহস্পতিবার (১১ মে) বিকালে শহরের কুখরালীর টাবরারডাঙী এলাকায় ফিতা কেটে এই কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈন। 

এই উদ্যোগের উদ্দেশ্য, জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকিপূর্ণ এলাকায় তরুণদের কর্মসংস্থান সৃষ্টি করা, সম্পূর্ণ পরিবেশবান্ধব আবর্জনা ব্যবস্থাপনার ক্ষেত্রে জিরো ওয়েস্ট কনসেপ্ট, সার্কুলার ইকোনমির ক্ষেত্রেও অন্যতম সাশ্রয়ী মূল্যের পোল্ট্রি ফিড এবং উন্নতমানের জনস্বাস্থ্য পুষ্টির জোগান। 

এই ব্ল্যাক সোলজার ফ্লাই পরিবেশবান্ধব খামার কার্যক্রমে সমন্বিত একটি খামার পদ্ধতির পরিচয় করানো হয়। যেখানে হাঁস, মুরগির সঙ্গে তাদের খাবার হিসেবে ব্ল্যাক সোলজার ফ্লাই চাষ করা হবে। 

বেসরকারি সংগঠন প্রভা অরোরার প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক বিধান চন্দ্র পালের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, এমিরেটাস অধ্যাপক বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, বাংলাদেশ পরিকল্পনা কমিশন ড. এমএ সাত্তার মণ্ডল, কৃষি গবেষণা ফাউন্ডেশনের (কেজিএফ) সাবেক নির্বাহী পরিচালক ড. ওয়ারেশ কবির, জনহপকিন্সের সাবেক প্রতিনিধি ড. ইয়াসমিন সিদ্দিকা, ডালিয়া দাস প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা।

আলোচনা সভায় বক্তারা বলেন, পরিবেশবান্ধব এই খামার উদ্বোধনের উদ্যোগের সঙ্গে জলবায়ু পরিবর্তনের একটি ঘনিষ্ঠ সংযোগ রয়েছে। রয়েছে পরিবেশ সুরক্ষার যোগসূত্র। তাই প্রভা অরোরা এই ধরনের একটি উদ্যোগ বেছে নিয়েছে। এটি একটি স্থায়িত্বশীল উদ্যোগ। কারণ এর মাধ্যমে পরিবেশের কোনো ক্ষতি হবে না। বরং জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় উদ্যোগটি সারা বিশ্বেই নতুন দৃষ্টান্ত তৈরি করবে।

তারা বলেন, এটি ফার্ম নয়, এটি শিক্ষার্থীদের একটি শিক্ষণীয় ল্যাব হিসেবেও কাজ করবে। যেখান থেকে তারা সার্কুলার ইকোনমি, জৈব বর্জ্য, ৫-আরস ইত্যাদি সম্পর্কে পরিষ্কার ধারণা অর্জন করতে পারবেন। সাতক্ষীরা জেলার শিক্ষার্থীরা এর মাধ্যমে পরিবেশ সম্পর্কে বাস্তবসম্মত জ্ঞানার্জনেরও সুযোগ পাবেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা