× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চলতি মাসেই চালু হতে পারে ম্যাংগো স্পেশাল ট্রেন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ১১ মে ২০২৩ ১৭:০৩ পিএম

আপডেট : ১১ মে ২০২৩ ১৭:২৮ পিএম

বৃহস্পতিবার আম ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেন রেলওয়ের কর্মকর্তারা। প্রবা ফটো

বৃহস্পতিবার আম ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেন রেলওয়ের কর্মকর্তারা। প্রবা ফটো

চাঁপাইনবাবগঞ্জ থেকে আম পরিবহনের সুবিধার্থে এবারও চালু হচ্ছে ম্যাংগো স্পেশাল ট্রেন। এখনও দিনক্ষণ নির্ধারণ না হলেও চলতি মে মাসের ২০ তারিখের পর এটি চালু হতে পারে। এটি চালু হলে একদিকে যেমন কম ভাড়ায় আম পরিবহন করা  যাবে, তেমনি খুব কম সময়ের মধ্যে ঢাকায় আম পৌঁছানো সম্ভব হবে। এতে করে ব্যবসায়ীরা লাভবান হতে পারবে। বৃহস্পতিবার (১১ মে) আম ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় শেষে এসব তথ্য জানান রেলওয়ের পশ্চিমাঞ্চল জোনের চিফ কমার্শিয়াল ম্যানেজার সুজিত কুমার বিশ্বাস। 

চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ের আয়োজনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সুজিত কুমার বিশ্বাস বলেন, ’গত বছর ১৩ জুন থেকে ম্যাংগো স্পেশাল ট্রেন চালু হয়েছিল। এ বছর প্রাকৃতিক কারণে আমের আকার আশানুরূপ বাড়েনি। পরিপক্ব হতেও সময় লাগছে। চলতি মে মাসের ২০ তারিখের পর থেকে ম্যাংগো স্পেশাল ট্রেন চালুর জন্য সর্বাত্মক চেষ্টা থাকবে। ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে দিনক্ষণ ঠিক করা হবে।’ 

গত বছর প্রতি কেজি আম ঢাকায় নিতে ব্যবসায়ীদের খরচ হয়েছিল ১ টাকা ৩১ পয়সা। এবারও ম্যাংগো স্পেশাল ট্রেন চালু হলে আগের ভাড়াই বহাল থাকবে বলে ইঙ্গিত দিয়েছেন রেলওয়ের এই কর্মকর্তা।

গত বছর পাঁচটি পণ্যবাহী ওয়াগনের মাধ্যমে ঢাকায় আম পরিবহন করেছেন ব্যবসায়ীরা। পণ্যবাহী বগি কম থাকায় পরিবহনের সময় গাদাগাদি করে ঝুড়ি রাখতে হতো। এতে করে আম নষ্ট হওয়ার শঙ্কা দেখা দিত। এসব বিষয় মাথায় রেখে এবার পণ্যবাহী বগির সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। 

চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশনে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন আম ব্যবসায়ী আব্দুল আহাদ, শ্রী সনদ, রেলওয়ের স্টেশনমাস্টার ওবায়দুল্লাহসহ স্থানীয় সংবাদকর্মীরা। 

গত বছর চালু হওয়া ম্যাংগো স্পেশাল ট্রেনে ১ লাখ ৪৮ হাজার ২৫৬ কেজি আম পরিবহন করা হয়। এতে আয় হয় ১ লাখ ৭৫ হাজার ৬৩৪ টাকা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা