× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পঞ্চগড়ে চেক জালিয়াতির মামালায় যুবক কারাগারে

পঞ্চগড় প্রতিবেদক

প্রকাশ : ১০ মে ২০২৩ ২২:৪৯ পিএম

পঞ্চগড়ে চেক জালিয়াতির মামালায় যুবক কারাগারে

পঞ্চগড়ে জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষর ও সিল জাল করে চেকের মাধ্যমে প্রায় সাড়ে ১৩ লাখ উত্তোলনের মামালায় রায়হান আলী নামে এক যুবককে জেলহাজতে প্রেরণ করেছেন আদালত। 

বুধবার (১০ মে) বিকেলে পঞ্চগড় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এম. এম. মাহবুব ইসলামের আদালত তাকে জেলহাজাতে পঠানোর নির্দেশ দেন। এর আগে গত মঙ্গলবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

রায়হান আলীর বাড়ি পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের পশ্চিম মিঠাপুকুর এলাকায়। সে জেলা ক্রীড়া সংস্থার অফিস সহায়ক হিসেবে কর্মরত। সদর থানার ওসি আব্দুল লতিফ মিঞা বিষয়টি নিশ্চিত করেছেন।  

মামলার এজহারের বরাত দিয়ে তিনি জানান, গত মঙ্গলবার দুপুরে রায়হান জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক জহুরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাটের স্বাক্ষর ও সিল জাল করে একটি চেক নিয়ে সোনালী ব্যাংকে দু্ই হাজার ৬০০ টাকা উত্তোলন করতে যায়। এসময় ব্যাংক কর্তৃপক্ষের সন্দেহ হলে তাকে আটক করে সাধারণ সম্পাদককে জানানো হয়। জেলা প্রশাসক কার্যালয়ে নেওয়ার পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে দোষ স্বীকার করে রায়হান। সেখান থেকে তাকে সদর থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পরে রাতে জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ মোস্তাফিজুর রহমান বাচ্চু বাদী হয়ে রায়হানের বিরুদ্ধে প্রতারণার মামলা করেন। মামলায় গ্রেপ্তার দেখিয়ে পুলিশ আদালতে হাজির করলে তাকে জেলহাজতে প্রেরণ করেন বিচারক। 

রায়হান বিভিন্ন সময় এভাবে স্বাক্ষর ও সিল জাল করে ৩৪ বার সংস্থার নামে বিভিন্ন ব্যাংক থেকে ১৩ লাখ ৩৩ হাজার ১১০ টাকা উত্তোলন করেছেন বলেও জানান ওসি। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা