× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সীমান্তে মাদকের ব্যাপারে বিজিবি সতর্ক : বিজিবি মহাপরিচালক

পঞ্চগড় প্রতিবেদক

প্রকাশ : ১০ মে ২০২৩ ২২:৪৭ পিএম

আপডেট : ১০ মে ২০২৩ ২৩:০০ পিএম

বিএসএফ কর্মকর্তাদের সাথে ফল আদান প্রদান করেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান।  প্রবা ফটো

বিএসএফ কর্মকর্তাদের সাথে ফল আদান প্রদান করেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান। প্রবা ফটো

সীমান্তে মাদকের ব্যাপারে বিজিবির সতর্ক অবস্থান থাকে বলে জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান। তিনি বলেন, ‘দেশের চার হাজার ৪২৭ কিলোমিটার এলাকাজুড়ে সীমান্তে মাদকের ব্যাপারে বিজিবির সতর্ক অবস্থান থাকে। মাদকের বিষয়ে কোথাও কোন ছাড় নেই। বিজিবির সতর্ক অবস্থানের কারণেই সম্প্রতি টেকনাফ সীমান্তে ২১ কেজি ক্রিস্টাল আইস মেথ জব্দ ও ৩ জনকে আটক করা হয়েছে।’ 

বুধবার (১০ মে) দুপুরে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা স্থলবন্দরের জিরো পয়েন্ট এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। 

তিনি আরও বলেন, ‘সীমান্ত এলাকায় অপ্রীতিকর ঘটনা এড়াতে বসবাসরত মানুষদের সীমান্ত আইন সম্পর্কে অবহিত ও সচেতনতা বাড়াতে বিজিবি নিয়মিত কার্যক্রম চালিয়ে আসছে। আগামীতে তা আরও জোরদার করা হবে।’

বিজিবির অতিরিক্ত মহাপরিচালক ও রংপুর রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোরশেদ আলমসহ বিজিবি ও বিএসএফের উর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

এর আগে বিজিবির মহাপরিচালক জিরো পয়েন্ট এলাকায় পৌঁছলে বিএসএফের নর্থ বেঙ্গল ফ্রন্টিয়ারের আইজি শ্রী অজয় সিং তাকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে বিএসএফের পক্ষ থেকে গার্ড অব অর্নার প্রদান শেষে ভারতীয় অংশে বিএসএফ কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, শুভেচ্ছা বিনিময় এবং ফল আদান প্রদান করেন। এ সময় তিনি দুই বাহিনীর মধ্যে পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা