× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বজ্রপাতের সময় নৌকা থেকে পড়ে মাঝি নিখোঁজ

সিরাজগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ১০ মে ২০২৩ ১৯:০৫ পিএম

আপডেট : ১০ মে ২০২৩ ১৯:৪২ পিএম

নিখোঁজ মাঝির স্বজনদের আহাজারি। প্রবা ফটো

নিখোঁজ মাঝির স্বজনদের আহাজারি। প্রবা ফটো

সিরাজগঞ্জের চৌহালীতে বজ্রপাতের সময় নদীতে পড়ে এক মাঝি নিখোঁজ হয়েছেন। বুধবার (১০ মে) বেলা ৩টার দিকে উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের হাটাইল চরসংলগ্ন যমুনা নদীতে এ ঘটনা ঘটে। 

নিখোঁজ মাঝির নাম মো. সাদ্দাম হোসেন। তিনি ওই ইউনিয়নের হাটাইল গ্রামের মো. আজাহার সিকদারের ছেলে।

চৌহালী উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক মৌসুমী খান প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করে জানান, সাদ্দাম হোসেন বেলা ৩টার দিকে নৌকা নিয়ে ভূতের মোড় থেকে হাটাইল চরের কাছাকাছি এলে বজ্রপাত ঘটে। বজ্রপাতের সময় তিনি নৌকা থেকে নদীতে পড়ে যান। তারপর থেকে এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন। আত্মীয়-স্বজনসহ এলাকাবাসী নৌকা ও জাল দিয়ে খোঁজাখুঁজি করছে। তবে এখনও তার সন্ধান পাওয়া যায়নি।

এ বিষয়ে চৌহালী নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক হোসেন বলেন, ‘নৌকা থেকে পড়ে এক মাঝি নিখোঁজের খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ গেছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা