× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘সীমান্তে মাদক নিয়ন্ত্রণে সতর্ক বিজিবি’

পঞ্চগড় প্রতিবদেক

প্রকাশ : ১০ মে ২০২৩ ১৭:৫৫ পিএম

‘সীমান্তে মাদক নিয়ন্ত্রণে সতর্ক বিজিবি’

সীমান্তে মাদক নিয়ন্ত্রণে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন বাহিনীটির মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান।

তিনি বলেন, মাদকের বিষয়ে কোথাও কোনো ছাড় নেই। বিজিবির সতর্ক অবস্থানের কারণেই সম্প্রতি টেকনাফ সীমান্তে ২১ কেজি ক্রিস্টাল আইস মেথসহ ৩ জনকে আটক করা হয়েছে।

বুধবার (১০ মে) দুপুরে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা স্থলবন্দরের জিরো পয়েন্ট এলাকা পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

এর আগে বিজিবি প্রধান বাংলাবান্ধা স্থলবন্দরের জিরো পয়েন্ট এলাকায় পৌঁছলে বিএসএফের নর্থ বেঙ্গল ফ্রন্টিয়ারের আইজি শ্রী অজয় সিং তাকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে বিএসএফের পক্ষ থেকে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়।

তিনি বিএসএফ কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, শুভেচ্ছা বিনিময় ও ফল আদান প্রদান করেন।

দুই বাহিনীর মধ্যে পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বানও জানান বিজিবি মহাপরিচালক।

এ কে এম নাজমুল হাসান বলেন, সীমান্ত এলাকায় অপ্রীতিকর ঘটনা এড়াতে বসবাসরত মানুষদের সীমান্ত আইন সম্পর্কে অবহিত ও সচেতনতা বাড়াতে বিজিবি নিয়মিত কার্যক্রম চালিয়ে আসছে। আগামীতে তা আরও জোরদার করা হবে।

এসময় বিজিবি’র অতিরিক্ত মহাপরিচালক ও রংপুর রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোরশেদ আলমসহ বিজিবি ও বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে বিজিবি মহাপরিচালক নীলফামারী ৫৬ বিজিবির আওতাধীন মাগুরমারী বিওপি পরিদর্শন করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা