× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টিএমসির মতবিনিময় সভা

স্মার্ট বাংলাদেশ গড়তে হলে শুদ্ধাচার ও নৈতিকতা নিশ্চিত করতে হবে

বগুড়া অফিস

প্রকাশ : ১০ মে ২০২৩ ১৬:৩৮ পিএম

আপডেট : ১০ মে ২০২৩ ১৭:০৩ পিএম

সুশাসন প্রতিষ্ঠায় শুদ্ধাচার ও নৈতিকতাবিষয়ক এক মতবিনিময় সভা বুধবার বগুরায় টিএমএসএস মেডিকেল কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। প্রবা ফটো

সুশাসন প্রতিষ্ঠায় শুদ্ধাচার ও নৈতিকতাবিষয়ক এক মতবিনিময় সভা বুধবার বগুরায় টিএমএসএস মেডিকেল কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। প্রবা ফটো

বগুড়া টিএমএসএস মেডিকেল কলেজে (টিএমসি) শুদ্ধাচার ও নৈতিকতাবিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (১০ মে) টিএমসির ডা. মাসুদুর রহমান হলে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এজেডএম মোস্তাক হোসেন। 

টিএমসির অধ্যাপক ডা. মো. জাকির হোসেনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এবং প্রতিষ্ঠানটির শুদ্ধাচার ও নৈতিকতাবিষয়ক কমিটির সভাপতি অধ্যাপক ডা. মো. আনোয়ারুল কাদির। সভায় টিএমসির শিক্ষক, সেখানে অধ্যয়নরত শিক্ষার্থীদের অভিভাবক, মসজিদের ইমাম, গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

প্রধান অতিথি রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এজেএম মোস্তাক হোসেন বলেন, ’ব্যক্তি থেকে কর্মজীবন সব ক্ষেত্রে শুদ্ধাচার ও নৈতিকতা মেনে চলা প্রয়োজন। মেডিকেল কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের ক্ষেত্রে এটি আরও বেশি প্রয়োজন। আগামীতে স্মার্ট বাংলাদেশ গড়তে হলে সব ক্ষেত্রে শুদ্ধাচার ও নৈতিকতা নিশ্চিত করতে হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা