× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কিশোরগঞ্জে যানজট নিরসনে ট্রাফিক পুলিশ বক্স উদ্বোধন

মধ্যাঞ্চলীয় অফিস

প্রকাশ : ১০ মে ২০২৩ ১৬:৩৮ পিএম

আপডেট : ১০ মে ২০২৩ ১৭:২২ পিএম

যানজট নিরসনে ট্রাফিক পুলিশ বক্সের উদ্বোধন। প্রবা ফটো

যানজট নিরসনে ট্রাফিক পুলিশ বক্সের উদ্বোধন। প্রবা ফটো

কিশোরগঞ্জ জেলা শহরের গাইটাল বটতলায় যানজট নিরসনে ট্রাফিক পুলিশ বক্স উদ্বোধন করা হয়েছে। বুধবার (১০ মে) সকালে ট্রাফিক বিভাগের উদ্যোগে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ। 

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) নূরে আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অবস) মোহাম্মদ আল আমিন হোসাইন, কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ, ট্রাফিক ইন্সপেক্টর (অ্যাডমিন) মোহাম্মদ শাহজাহান প্রমুখ। 

পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ বলেন, ‘সড়কে যেকোনো ধরনের দুর্ঘটনা বা অপরাধের ক্ষেত্রে প্রথমে সাড়া দেয় ট্রাফিক পুলিশ। ট্রাফিক ব্যবস্থাকে আধুনিকায়ন করা হচ্ছে। এর অংশ হিসেবে গাইটাল বটতলায় ট্রাফিক পুলিশ বক্স স্থাপন করা হয়েছে। 

তিনি বলেন, নাগরিক সেবার মানোন্নয়নে ট্রাফিক ব্যবস্থাকে ঢেলে সাজানো হচ্ছে। এই ট্রাফিক বক্স শুধু পুলিশের জন্য নয়, বিপদগ্রস্ত মানুষ ও পথচারীদেরও কাজে আসবে। 

গত বছরের ২৪ অক্টোবর (সোমবার) দিবাগত রাত দেড়টার দিকে জেলা শহরের বটতলা মোড়ের ট্রাফিক বক্সের ওপর প্রায় ২০০ বছরের পুরনো একটি বটগাছ উপড়ে পড়ে। এতে পুলিশ বক্সটি ভেঙে যায়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা