× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাতের অভিযোগে যুবক গ্রেপ্তার

বগুড়া অফিস

প্রকাশ : ১০ মে ২০২৩ ১৪:১৬ পিএম

আপডেট : ১০ মে ২০২৩ ১৫:২৯ পিএম

গ্রেপ্তারকৃত শাওন সরকার। প্রবা ফটো

গ্রেপ্তারকৃত শাওন সরকার। প্রবা ফটো

বগুড়ায় মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার্থী সাহিদ হোসেনকে ছুরিকাঘাতের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১০ মে) ভোরে শহরের বৃন্দাবন দক্ষিণপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি ধারালো বার্মিজ চাকু উদ্ধার করে পুলিশ। ফুলবাড়ি ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মজিবর রহমান প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

গ্রেপ্তারকৃতের নাম শাওন সরকার। তিনি বৃন্দাবন দক্ষিণপাড়ার আবু সাঈদ সরকারের ছেলে। 

এসআই মজিবর রহমান জানান, সাহিদ এ বছর আলোর মেলা হাই স্কুল থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয়। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সম্প্রতি শাওনের সঙ্গে তার কথা কথাকাটি হয়। এর জের ধরে শুক্রবার (৫ মে) বিকালে শহরের কালিতলায় ভান্ডারী মেগাসিটি এলাকায় সাহিদকে ছুরিকাঘাত করে শাওন। পরে সাহিদের বাবা আতাহার আলী শাওনকে একমাত্র আসামি করে মামলা করেন। বুধবার ভোরে বার্মিজ চাকুসহ তাকে গ্রেপ্তার করে পুলিশ। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা