× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যুবক হত্যা মামলায় বাবা-ছেলেসহ তিনজনের যাবজ্জীবন

লক্ষ্মীপুর প্রতিবেদক

প্রকাশ : ১০ মে ২০২৩ ১৩:৪৪ পিএম

আপডেট : ১০ মে ২০২৩ ১৪:৩৩ পিএম

রায় শেষে আসামিদের কারাগারে নেওয়া হচ্ছে। প্রবা ফটো

রায় শেষে আসামিদের কারাগারে নেওয়া হচ্ছে। প্রবা ফটো

লক্ষ্মীপুরের রায়পুরে নির্মাণাধীন মসজিদের জন্য টাকা তোলাকে কেন্দ্র করে ছৈয়দ আহম্মদ নামে এক যুবককে হত্যার দায়ে বাবা-ছেলেসহ একই পরিবারের তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (১০ মে) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রহিবুল ইসলাম এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামিদের আদালতে উপস্থিত করা হয়েছিল।

দণ্ডপ্রাপ্তরা হলেন আবদুল মালেক, তার ছেলে জাহিদুল ইসলাম ও মো. খালেক। তারা রায়পুর পৌরসভার শিবপুরের বাসিন্দা।

নিহত ছৈয়দ আহম্মদ একই এলাকার শামছুল হক বেপারীর ছেলে। তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন বলে তার পরিবার জানায়।

লক্ষ্মীপুর জজ আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি জসিম উদ্দিন প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ২০১৯ সালের ৭ আগস্ট আহম্মদ বাড়ির পাশের একটি নির্মাণাধীন মসজিদের জন্য টাকা তুলতে যান। এ নিয়ে আসামি জাহিদের সঙ্গে তার মারামারি হয়। এতে ছৈয়দ আহত হন। তাকে স্থানীয়ভাবে চিকিৎসা দিয়ে বাড়ি নিয়ে আসা হয়। একই দিন সন্ধ্যায় বাড়ির অদূরে রক্তাক্ত অবস্থায় ছৈয়দকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তাকে উদ্ধার করে নোয়াখালী হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

এ ঘটনার পরদিন ছৈয়দের মা রানী বেগম রায়পুর থানায় হত্যা মামলা করেন।

২০২১ সালের ১৮ সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) নোয়াখালী জেলা কার্যালয়ের মোহাম্মদ নাজমুল হোসেন আদালতে তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন। দীর্ঘ শুনানি ও সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ শেষে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হওয়ায় আদালত এ রায় দেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা