× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জুয়ার আসর থেকে পৌর কাউন্সিলরসহ আটক ৭

নড়াইল প্রতিবেদক

প্রকাশ : ১০ মে ২০২৩ ১৩:২৯ পিএম

আপডেট : ১০ মে ২০২৩ ১৪:২৬ পিএম

আটককৃত কাউন্সিলর সৈয়দ মাসুদ রানা বাবলু। প্রবা ফটো

আটককৃত কাউন্সিলর সৈয়দ মাসুদ রানা বাবলু। প্রবা ফটো

জুয়ার আসর থেকে নড়াইল পৌরসভার ২ নং ওয়ার্ডের কাউন্সিলর সৈয়দ মাসুদ রানা বাবলুসহ সাত জুয়াড়িকে আটক করেছে ডিবি পুলিশ। মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে লোহাগড়া উপজেলার মাকড়াইল গুচ্ছগ্রামের শামীম ফকিরের বাড়ি থেকে জুয়া খেলা চলাকালে তাদের আটক করা হয়। এ সময় ইয়াবা ট্যাবলেট, নগদ টাকা ও জুয়ার সরঞ্জাম উদ্ধার করা হয়। 

আটককৃত অন্যরা হলেন রবিউল ইসলাম (৪৫), তাইফুর শিকদার (৩০), জুনায়িদ শেখ (৪০), সাদ্দাম শিকদার (৩০), রনজু সরদার (৪২) এবং কাবুল শেখ (৩০)।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, নিয়মিত টহলের অংশ হিসেবে ডিবি পুলিশের একটি দল মঙ্গলবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, মাকড়াইল গুচ্ছগ্রামে জুয়ার আসর বসেছে। পরে ডিবির উপ-পরিদর্শক সাইফুল ইসলাম গ্রামের শামীম ফকিরের গরুর খামারে জুয়ার আসর থেকে নড়াইল পৌরসভার ওয়ার্ড কাউন্সিলরসহ সাত জুয়াড়িকে মাদক সেবনরত অবস্থায় আটক করেন। 

এ সময় তল্লাশি করে জুনায়িদ শেখের কাছ থেকে ৩০ পিস ও সাদ্দাম শিকদারের থেকে ২৩ পিসসহ মোট ৫৩ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এছাড়া নগদ সাত হাজার ২০০ টাকা এবং দুই সেট প্লেয়িং কার্ড জব্দ করা হয়। 

ডিবি পুলিশের ওসি সাজেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বুধবার বলেন, আসামিদের বিরুদ্ধে লোহাগড়া থানায় মাদক ও জুয়া আইনে দুইটি পৃথক মামলা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা