× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কুলাউড়ায় ছুরিকাঘাতে ভাতিজাকে হত্যার অভিযোগ

মৌলভীবাজার প্রতিবেদক

প্রকাশ : ০৯ মে ২০২৩ ২২:০১ পিএম

আপডেট : ০৯ মে ২০২৩ ২২:২০ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় চাচার ছুরিকাঘাতে ভাতিজা সুনিল গোয়ালা নামের এক যুবক নিহত হয়েছেন বলে অভিযাগ উঠেছে। অভিযুক্ত চাচা চন্দ্র গোয়ালা ঘটনার পরপরই পালিয়ে গেছেন।

মঙ্গলবার (৯ মে) সন্ধ্যায় উপজেলার গাজীপুর চা-বাগানে এ ঘটনা ঘটে। 

নিহত সুনিল গোয়ালা ওই বাগানের শ্রমিক কমল গোয়ালার ছেলে।

কুলাউড়া থানার উপপরিদর্শক (এসআই) সালাউদ্দিন যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাতে তিনি বলেন, ’সন্ধ্যায় গাজীপুর চা-বাগানে নিজবাড়ির সামনে চাচা চন্দ্র গোয়ালার সঙ্গে ভাতিজা সুনিল গোয়ালার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে চন্দ্র গোয়ালা তার ভাতিজাকে ছুরি দিয়ে আঘাত করেন। এতে সুনিল গোয়ালা মারাত্মক জখম হন। পরে বাগানের শ্রমিকরা সুনিলকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

তিনি বলেন, ’এ ঘটনায় এখনও মামলা হয়নি। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা