× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নরসিংদীতে লালন আখড়ার সাধুসঙ্গে হামলার ঘটনায় মামলা, একজন গ্রেপ্তার

নরসিংদী প্রতিবেদক

প্রকাশ : ০৯ মে ২০২৩ ২০:১৭ পিএম

আপডেট : ০৯ মে ২০২৩ ২০:৫২ পিএম

প্রধান আসামি জাহাঙ্গীর শেখ। প্রবা ফটো

প্রধান আসামি জাহাঙ্গীর শেখ। প্রবা ফটো

নরসিংদীর বেলাবোতে লালন আখড়ায় সাধুসঙ্গে হামলা চালিয়ে বাদ্যযন্ত্র ভাঙচুরের ঘটনায় করা মামলায় প্রধান আসামি জাহাঙ্গীর শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৯ মে) বিকালে নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার অনির্বাণ চৌধুরী এক সংবাদ সম্মেলনে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন। সোমবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

তিনি জানান, সোমবার রাতে প্রধান আসামি জাহাঙ্গীরসহ তিনজনের নাম উল্লেখ করে আরও অজ্ঞাতপরিচয়ে ৬-৭ জনকে আসামি করে লালন সংগীত শিল্পী খোকন চিশতী বাদী হয়ে একটি মামলা করেন। মামলার অন্য আসামিরা হলেন, বেলাবো উপজেলার পাটুলি ইউনিয়নের ভাবলা গ্রামের শাহীন শেখ ও ফজলু শেখ।

মামলার বাদী খোকন চিশতী জানান, সুমন মিয়া নামের এক লালনভক্তের চল্লিশা আয়োজন উপলক্ষে সাধুসঙ্গ করতে কুষ্টিয়াসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে ওই আশ্রমে এসেছিলেন শিল্পীরা। রবিবার দুপুরে শিল্পীরা বাদ্যযন্ত্র বাজিয়ে গান করছিলেন। সে সময় স্থানীয় এক যুবক মদ্যপান অবস্থায় সেখানে গিয়ে উৎপাত শুরু করেন। পরে শিল্পীরা তাকে আশ্রমের বাইরে বের করে দেন। ওই যুবক এতে ক্ষুব্ধ হয়ে কিছুক্ষণ পর তার পরিবারের সদস্যদের নিয়ে এসে হামলা চালিয়ে শিল্পীদের বাদ্যযন্ত্র গুঁড়িয়ে দেন এবং বাউলদের মারধর করেন।

বেলাবো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ বলেন, মামলা হওয়ার পরপরই অভিযান চালিয়ে প্রধান আসামি জাহাঙ্গীর শেখকে গ্রেপ্তার করা হয়েছে। সংবাদ সম্মেলনের পর তাকে আদালতে পাঠানো হবে। এ ঘটনায় জড়িত অন্য আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

লালন সংগীতশিল্পীদের বাদ্যযন্ত্র ভাঙচুরের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা হয়। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা