× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বঙ্গবন্ধু মহাসড়কে ট্রাকের ধাক্কায় কাভার্ডভ্যান চালক নিহত

মুন্সীগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ০৯ মে ২০২৩ ১৯:১৯ পিএম

আপডেট : ০৯ মে ২০২৩ ১৯:২৫ পিএম

প্রতিকী ছবি

প্রতিকী ছবি

মুন্সীগঞ্জের সিরাজদিখানে বঙ্গবন্ধু মহাসড়কে পণ্যবোঝাই ট্রাকের ধাক্কায় ইব্রাহিম নামের এক কাভার্ডভ্যান চালক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন কাভার্ডভ্যানে থাকা আরও দুজন।

মঙ্গলবার (৯ মে) ভোরে সিরাজদিখান উপজেলার কেয়াইন ইউনিয়নের ঢাকা-মাওয়া মহাসড়কের কুচিয়ামোড়া ওভারপাসে এ ঘটনা ঘটে। 

নিহত ইব্রাহিমের বাড়ি ভোলা জেলায়। আহত দুজনকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

হাসাড়া হাইওয়ে পুলিশের পরিদর্শক মোল্লা জাকির হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন। 

তিনি জানান, ঢাকাগামী একটি কাভার্ডভ্যানকে একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দিলে কাভার্ডভ্যানটি উল্টে যায়। এ সময় কাভার্ডভ্যানের চালক ঘটনাস্থলেই মারা যান। ট্রাকটি জব্দ করা হলেও চালক পলাতক রয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা