× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মোটরসাইকেলের ট্যাংকে ফেনসিডিল, আটক ২

গাইবান্ধা প্রতিবেদক

প্রকাশ : ০৯ মে ২০২৩ ১৮:৫১ পিএম

আপডেট : ০৯ মে ২০২৩ ১৯:২০ পিএম

গোবিন্দগঞ্জ থেকে ফেনসিডিলসহ দুই যুবককে আটক করেছে র‌্যাব। প্রবা ফটো

গোবিন্দগঞ্জ থেকে ফেনসিডিলসহ দুই যুবককে আটক করেছে র‌্যাব। প্রবা ফটো

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ৯২ বোতল ফেনসিডিলসহ দুই যুবককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। মঙ্গলবার (৯ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের সিনিয়র সহকারী পরিচালক মাহমুদ বশির আহমেদ। এর আগে সোমবার সন্ধ্যা ৭টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কে গোবিন্দগঞ্জ পৌর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলো, লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার দক্ষিণ গড্ডিমারী গ্রামের বাসিন্দা বাবু মিয়া ও আদিতমারী উপজেলার সাহেবডাঙ্গা গ্রামের বাসিন্দা ভোলা মিয়া।

মাহমুদ বশির আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় মোটরসাইকেলের ট্যাংকের পাশে অভিনব কায়দায় লুকানো ৯২ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন মাদক বিক্রয়ের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। আটকদের বিরুদ্ধে র‌্যাব বাদী হয়ে মাদক আইনে মামলা করেছে।

আটক দুজনকে আলামতসহ সংশ্লিষ্ট থানায় প্রেরণ করা হয়েছে বলেও জানান এ র‌্যাব কর্মকর্তা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা