× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বখাটের ছুরিকাঘাতে নিহত স্কুলছাত্রীর বোনকে চাকরি দিলেন জেলা প্রশাসক

নেত্রকোণা প্রতিবেদক

প্রকাশ : ০৯ মে ২০২৩ ১৮:৩৯ পিএম

আপডেট : ০৯ মে ২০২৩ ২১:৫৬ পিএম

জেলা প্রশাসকের কার্যালয়ে মুক্তি রাণী বর্মনের বড় বোন ও মা। প্রবা ফটো

জেলা প্রশাসকের কার্যালয়ে মুক্তি রাণী বর্মনের বড় বোন ও মা। প্রবা ফটো

নেত্রকোণার বারহাট্টা উপজেলায়ে বখাটের দায়ের কোপে নিহত স্কুলছাত্রী মুক্তি রাণী বর্মণের বড় বোনকে চাকরি দিয়েছেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।

মঙ্গলবার (৯ মে) দুপুরে জেলা প্রশাসক তার কার্যালয়ে নিহত মুক্তি রাণীর মা-বাবা ও বড় বোন নিপা বর্মণকে ডেকে নিয়ে যান। তারপর জেলা প্রশাসকের কার্যালয়ের নেজারত শাখায় অস্থায়ী ভিত্তিতে আউট সোর্সিং পদে নিপা বর্মণকে নিয়োগ দেন।

এ সময় জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ বলেন, 'পরিবারটির প্রতি আমার নজর থাকবে সব সময়। এ ঘটনায় আমি ব্যক্তিগতভাবে খুবই মর্মাহত। যে চলে গেছে, তাকে তো আর ফিরিয়ে আনা যাবে না। তবে যারা আছেন, তাদের পাশে দাঁড়ানোর চেষ্টায় নিজ উদ্যোগে নিহত মুক্তি রানী বর্মণের বড় বোনকে চাকরিতে নিয়োগ দিয়েছি।'

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো. মামুন খন্দকার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) অনিমেষ সোম, বারহাট্টা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মাজহারুল ইসলাম প্রমূখ।

গত ২ মে বিকালে মুক্তি রাণী বর্মণ স্কুল থেকে ফেরার পথে ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যা করে একই গ্রামের সামছু মিয়ার বখাটে ছেলে কাউছার মিয়া। পরে ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই কাউছারকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায় পুলিশ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা