সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ : ০৯ মে ২০২৩ ১৮:০১ পিএম
আপডেট : ০৯ মে ২০২৩ ২১:০৪ পিএম
কারখানার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। প্রবা ফটো
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জার্মান ভিত্তিক বহুজাতিক সিএইচটি গ্রুপের টেক্সটাইল ক্যামিকেল কারখানার উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (৯ মে) সকালে মেঘনা গ্রুপের ইকোনোমিক জোনে কারখানাটির উদ্বোধন করেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহামুদ হুমায়ুন।
মন্ত্রী বলেন, সিএইচটির মতো অন্য বিদেশি কোম্পানিগুলো বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী হবে। মেঘনা গ্রুপ বিদেশি কোম্পানিগুলোকে বিনিয়োগের সুযোগ করে দিয়েছে।
এ সময় মেঘনা গ্রুপের পরিচালক তানজিমা বিনতে মোস্তফা, বাংলাদেশে অবস্থিত জার্মানের রাষ্ট্রদূত আচিম ট্রস্টার, সিএইচটি গ্রুপের চেয়ারম্যান ফ্রাাঙ্ক নাউম্যান, সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইব্রাহিম, সোনারগাঁ থানার ওসি মাহাবুব আলম উপস্থিত ছিলেন।