× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্মার্ট-ক্লিন-গ্রিন খুলনা গড়ে তুলতে চাই : সিটি মেয়র

খুলনা সংবাদদাতা

প্রকাশ : ০৯ মে ২০২৩ ১৭:৫০ পিএম

আপডেট : ০৯ মে ২০২৩ ১৮:০৪ পিএম

মঙ্গলবার খুলনা সিটি করপোরেশনের সম্মেলন কক্ষে এক সভায় ‘খুলনা স্মার্ট সিটি বেসিক প্ল্যান’ শীর্ষক খসড়া রিপোর্ট উত্থাপন করা হয়। প্রবা ফটো

মঙ্গলবার খুলনা সিটি করপোরেশনের সম্মেলন কক্ষে এক সভায় ‘খুলনা স্মার্ট সিটি বেসিক প্ল্যান’ শীর্ষক খসড়া রিপোর্ট উত্থাপন করা হয়। প্রবা ফটো

খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, ‘দক্ষিণ কোরিয়ার দোহওয়া প্রকৌশল কোম্পানি খুলনার জলাবদ্ধতা, যানজট নিরসন ও পর্যটনের বিকাশে সম্ভাবনাময় যে পরিকল্পনা তুলে ধরেছে, সে বিষয়ে আরও যাচাই-বাছাই ও আলোচনার প্রয়োজন রয়েছে। আমাদের লক্ষ্যই হলো স্মার্ট-গ্রিন-ক্লিন খুলনা গড়ে তোলা।’

মঙ্গলবার (৯ মে) দুপুরে সিটি করপোরেশনের জিআইজেড সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে মেয়র এ কথা বলেন। সভায় খুলনা নগরীর ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন, পর্যটন খাতের বিকাশসহ স্মার্ট শহর গড়ে তুলতে দক্ষিণ কোরিয়ার দোহওয়া প্রকৌশল কোম্পানি লিমিটেডের প্রস্তাবিত ‘খুলনা স্মার্ট সিটি বেসিক প্ল্যান’ শীর্ষক খসড়া রিপোর্ট উত্থাপন করা হয়।

সভায় সিটি মেয়র বলেন, ‘দোহওয়া প্রকৌশল কোম্পানি যে পরিকল্পনা তুলে ধরেছে, সে বিষয়ে আরও যাচাই-বাছাই ও আলোচনার প্রয়োজন রয়েছে। আমাদের লক্ষ্যই হলো স্মার্ট-গ্রিন-ক্লিন খুলনা গড়ে তোলা। তবে যেকোনো পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের আগে অবশ্যই সেটি খুলনার স্থানীয় বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি-না, তা পরীক্ষা-নিরীক্ষা করতে হবে।’

এ সময় স্মার্ট খুলনা গড়তে উত্থাপিত পরিকল্পনাটি যাচাই করতে এর সঙ্গে সংশ্লিষ্ট সব দপ্তরের বিশেষজ্ঞদের নিয়ে একটি কমিটি গঠন করার পরামর্শ দেন সিটি মেয়র।

সভায় জানানো হয়, খুলনা নগরীর প্রধান সমস্যাগুলো দূর করতে সিটি করপোরেশন ও খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের মাস্টারপ্ল্যানের মধ্যে থেকেই স্মার্ট সিটি হিসেবে খুলনাকে গড়ে তোলা যেতে পারে। পরিকল্পিত ও প্রযুক্তিনির্ভর ড্রেনেজ ও যান চলাচলব্যবস্থা এক্ষেত্রে বিশেষ অবদান রাখতে পারে। দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড ও ভারতের মতো সমস্যা সমাধানে গৃহীত পদক্ষেপগুলোও খুলনায় অনুসরণ করা যেতে পারে।

খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল এসএম মিরাজুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন সেন্টার ফর এনভায়রনমেন্ট অ্যান্ড গ্রাফিক্স ইনফরমেশন সার্ভিসের প্রধান সমন্বয়ক ও উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসানুল হক মিয়া।

সভায় অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আব্দুর রশিদ, মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার সরদার রকিবুল ইসলাম, সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কার তাজুল ইসলামসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অংশগ্রহণ করেন।

স্মার্ট সিটি পরিকল্পনা বিষয়ে সভায় বিস্তারিত তুলে ধরেন দোহওয়া প্রকৌশল কোম্পানির সিনিয়র ডিরেক্টর তোঙ ওয়া ইম ও ডিরেক্টর জঙ ওয়াক কিম।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা