× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘ইভটিজিংয়ের প্রতিবাদকারী’কে কুপিয়ে হত্যা মামলায় গ্রেপ্তার ৩

বাগেরহাট প্রতিবেদক

প্রকাশ : ০৯ মে ২০২৩ ১৫:৫৭ পিএম

আপডেট : ০৯ মে ২০২৩ ১৬:৩৬ পিএম

কুপিয়ে হত্যা মামলায় গ্রেপ্তার তিন আসামি। প্রবা ফটো

কুপিয়ে হত্যা মামলায় গ্রেপ্তার তিন আসামি। প্রবা ফটো

বাগেরহাটের চিতলমারীর নালুয়া এলাকায় কুপিয়ে হত্যা মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। 

সোমবার (৮ মে) মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে যশোরের কোতোয়ালি থানার সাখারিগাতী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পরে আসামিদের চিতলমারী থানায় হস্তান্তর করা হয়েছে। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, চিতলমারী উপজেলার গোড়ানালুয়া গ্রামের দেলোয়ার হোসেন ওরফে সবুজ মুন্সি ও তার বাবা ডাবলু মুন্সি এবং ভাই দ্বীন ইসলাম ওরফে আকাশ মুন্সি।

র‌্যাব-৬ খুলনার সহকারী পরিচালক (মিডিয়া) তারেক আনাম বান্না মঙ্গলবার (৯ মে) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আব্দুল জব্বার শেখ হত্যা মামলার মূল আসামিসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাবা ও দুই ছেলে হত্যার সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন। আসামিদের বাগেরহাট জেলার চিতলমারী থানায় হস্তান্তর করা হয়েছে। 

চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম কামরুজ্জামান খান বলেন, ‘তিন আসামিকে র‍্যাবের পক্ষ থেকে আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তার করতে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।’

এজাহারে বলা হয়েছে, চিতলমারী এলাকায় মাদ্রাসাপড়ুয়া এক কিশোরীকে স্থানীয় যুবক দ্বীন ইসলাম মুন্সি প্রায়ই উত্ত্যক্ত করতেন। ২৫ এপ্রিল ওই কিশোরী দর্জি বাড়ি থেকে বোরকা নিয়ে বাড়ি ফেরার পথে দ্বীন ইসলাম তাকে ‘কু-প্রস্তাব’ দেন। এতে রাজি না হওয়ায় তাকে শ্লীলতাহানি করেন ও চড়-থাপ্পড় মারেন। কিশোরী বাড়িতে গিয়ে বিষয়টি পরিবারকে জানায়। পরে কিশোরীর চাচাত ভাই আব্দুর জব্বার শেখ দ্বীন ইসলামের বাড়িতে গিয়ে ঘটনার বিচার দাবি করলে, আসামিরা তার ওপর ক্ষিপ্ত হয়ে গালাগাল করে এবং হুমকি দেয়। 

গত ৫ মে রাতে আব্দুর জব্বার শেখ ও তার শ্যালক রাজিব শেখ চিতলমারী উপজেলার কলিগাতী বাজার থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে অভিযুক্তরা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জব্বার শেখ ও রাজিব শেখকে গুরুতর জখম করে। পরে তাদের উদ্ধার করে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক জব্বার শেখকে মৃত ঘোষণা করেন। রাজিবকে মুমূর্ষু অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। রাজিব বর্তমানে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় নিহতের ভাই চিতলমারী থানায় হত্যা মামলা করেন। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা