× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ছাত্রীকে ধর্ষণের অভিযোগে কলেজশিক্ষক কারাগারে

গোপালগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ০৯ মে ২০২৩ ১৩:০৯ পিএম

আপডেট : ০৯ মে ২০২৩ ১৪:৩২ পিএম

অভিযুক্ত শিক্ষক গোলাম মোস্তফা। প্রবা ফটো

অভিযুক্ত শিক্ষক গোলাম মোস্তফা। প্রবা ফটো

গোপালগঞ্জ সরকারী বঙ্গবন্ধু কলেজের এক শিক্ষার্থীকে ধর্ষণ মামলায় গ্রেপ্তার কলেজ শিক্ষক গোলাম মোস্তফাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার (৯ মে) সকালে ওই শিক্ষককে সদর কোর্টের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট অনুশ্রী রায়ের আদালতে হাজির করা হয়। পরে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

এর আগে সোমবার সন্ধ্যায় একই কলেজের ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গোলাম মোস্তফাকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক। গোলাম মোস্তফার বাড়ি গোপালগঞ্জ পৌরসভার শান্তিবাগ এলাকায়। 

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাসুদ প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

এজাহারের বরাতে তিনি জানান, গত রবিবার দুপুরের ওই ছাত্রীকে বাসায় ডেকে নিয়ে ধর্ষণ করেন শিক্ষক গোলাম মোস্তফা। পরের দিন সোমবার বিকালে ওই ছাত্রীর মা শিক্ষক গোলাম মোস্তফাকে অভিযুক্ত করে থানায় ধর্ষণ মামলা করেন।

ওই ছাত্রীর ডাক্তারী পরীক্ষা সম্পন্ন করা হয়েছে। এরই প্রেক্ষিতে ওই শিক্ষককে পুলিশ গ্রেপ্তার করা হয়। ইতোপূর্বে ওই শিক্ষকের বিরুদ্ধে নারীঘটিত নানা অভিযোগ থাকলেও লোক-লজ্জায় কেউ থানায় অভিযোগ করেনি বলে ওসি জানান।

গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজের অধ্যক্ষ মো. অহিদ আলম লস্কার বলেন, ‘বিষয়টি নিয়ে সরকারি কলেজের দায়িত্বরত মহাপরিচালকের সঙ্গে কথা হয়েছে। আশা করছি দ্রুততম সময়ে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এর আগে গোলাম মোস্তফার বিরুদ্ধে নারীঘটিত নানা অভিযোগ উঠলেও সঠিক প্রমাণ না পাওয়ায় ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হয়নি। আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা