× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সভাপতির ‘হুমকির’ পর অধ্যক্ষের মৃত্যু

সাতজনের বিরুদ্ধে মামলা, তদন্তে পিবিআই

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিবেদক

প্রকাশ : ০৯ মে ২০২৩ ১২:৪৪ পিএম

আপডেট : ০৯ মে ২০২৩ ১৩:৪৮ পিএম

ফাইল ফটো

ফাইল ফটো

চট্টগ্রামের ফটিকছড়িতে একজন প্রধান শিক্ষককে বাজে মন্তব্য এবং ক্ষমতা কেড়ে নেওয়ার হুমকি দেওয়ার পর ওই শিক্ষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতিসহ সাতজনের বিরুদ্ধে মামলা হয়েছে। আদালত পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিআইবি) বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছেন। 

সোমবার (৮ মে) জাহাঙ্গীর আলম নামের ওই শিক্ষকের স্ত্রী নাজমা সুলতানা চট্টগ্রামের বিচারিক হাকিম মাহমুদুল ইসলামের আদালতে মামলাটি করেন। আসামিরা হলেন- শাহনগর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি রাকিব বিন তৌহিদ চৌধুরী, সভাপতির মনোনীত শিক্ষক প্রতিনিধি ও সহকারী শিক্ষক মো. মাহবুব আলম, মো. নুরুল আলম, সহকারী প্রধান শিক্ষক মো. গিয়াস উদ্দিন এবং সভাপতির সহযোগী মো. শহীদুল আলম চৌধুরী, মোহাম্মদ নিজাম উদ্দিন। এছাড়া অজ্ঞাতনামা আরও তিন থেকে চার জনকে আসামি করা হয়েছে। 

আদালতের বেঞ্চ সহকারী মামুনুর রশীদ প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আদালত মামলা গ্রহণ করে পিবিআইকে ৬ জুলাইয়ের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। 

মামলার অভিযোগে বলা হয়েছে, ২৭ এপ্রিল এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে স্কুল পরিচালনা কমিটির সাবেক সহসভাপতি শহীদুল্লাহ্ শিক্ষার্থীদের উপস্থিতিতে জাহাঙ্গীরকে লাঞ্ছিত করেন। তার মৃত্যুর পর বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতির সঙ্গে মোবাইলে কথোপকথনের অডিও রেকর্ড ফাঁস হয়। যেখানে বিভিন্ন ইস্যুতে তার সঙ্গে দুর্ব্যবহার এবং ধমকের সুরে কথা বলতে শোনা যায় সভাপতি রাকিব বিন তৌহিদ চৌধুরীকে। প্রধান শিক্ষকের সব ক্ষমতা কেড়ে নেওয়ার হুমকি দেন সভাপতি।

অনুষ্ঠানের পর জাহাঙ্গীর আলম হৃদরোগে আক্রান্ত হলে তাকে নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন সেখানেই তার মৃত্যু হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা