× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কক্সবাজারের সৈকতে ব্রেস্ট ফিডিং কর্নার উদ্বোধন

কক্সবাজার সংবাদদাতা

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২২ ১৮:০৪ পিএম

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২২ ১৮:৫২ পিএম

কক্সবাজারের সমুদ্রসৈকতে ফিতা কেটে ব্রেস্ট ফিডিং কর্নার উদ্বোধন করা হয়। ছবি : প্রবা

কক্সবাজারের সমুদ্রসৈকতে ফিতা কেটে ব্রেস্ট ফিডিং কর্নার উদ্বোধন করা হয়। ছবি : প্রবা

কক্সবাজার গিয়ে মায়েরা যাতে নির্বিঘ্নে সমুদ্রসৈকতের দৃশ্য উপভোগ করতে পারেন, সেজন্য সেখানে ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপন করা হয়েছে। এখন থেকে মায়েরা তাদের শিশুদের সহজে মাতৃদুগ্ধ পান করাতে পারবেন। 

সৈকতের কলাতলী পয়েন্টে শনিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে এ কর্নার উদ্বোধন করে ট্যুরিস্ট পুলিশ।

অনুষ্ঠানে কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের সুপার রেজাউল করিম বলেন, দেশের বিভিন্ন স্থান থেকে কক্সবাজারে প্রতিনিয়ত পর্যটকরা আসেন। শিশুদের বুকের দুধ খাওয়ানোর প্রয়োজন পড়লে সৈকতে কোনো জায়গা পাওয়া যায় না। বিড়ম্বনায় পড়তে হয় মায়েদের। ব্রেস্ট ফিডিং সেন্টার হওয়ায় এখন দুগ্ধপোষ্য শিশুদের নিয়ে সৈকতে এসে আর চিন্তা করতে হবে না।

সৈকতে কুমিল্লা থেকে বেড়াতে আসা এক বছর বয়সি এক শিশুর মা প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ট্যুরিস্ট পুলিশের উদ্যোগটি অবশ্যই প্রশংসনীয়। জনসমাগমস্থলে দুধপান করানো নিয়ে বিড়ম্বনায় পড়তে হয়। এখন ব্রেস্ট ফিডিং কর্নার হওয়ায় অস্বস্তিতে পড়তে হবে না।

অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিকসহ পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন


প্রবা/রাই/টিকে /এমআই

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা