× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বান্দরবানে গুলিবিদ্ধ হয়ে নিহত ৩ জনই বম জনগোষ্ঠীর

বান্দরবান প্রতিবেদক

প্রকাশ : ০৮ মে ২০২৩ ২১:২৭ পিএম

আপডেট : ০৮ মে ২০২৩ ২১:৪৪ পিএম

জঙ্গলে পড়ে ছিল মরদেহগুলো। প্রবা ফটো

জঙ্গলে পড়ে ছিল মরদেহগুলো। প্রবা ফটো

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় গুলিবিদ্ধ মরদেহগুলোর পরিচয় শনাক্ত করেছে পুলিশ। তারা তিনজনই সংখ্যালঘু জাতিসত্তা বম জনগোষ্ঠীর। সোমবার (৮ মে) দুপুরে উপজেলার পাইক্ষ্যংপাড়া থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন, রোয়াংছড়ি উপজেলার রনিনপাড়া এলাকার লিয়ান থন বমের ছেলে লাল লিয়ান বম, একই এলাকার নন দাও বমের ছেলে সিমলিয়ান থাং বম ও দৌখার বমের ছেলে নেমথাং বম।

বান্দরবানের পুলিশ সুপার (এসপি) মো. তারিকুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, স্থানীয়দের সহায়তায় নিহতদের পরিচয় শনাক্ত করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহগুলো বান্দরবান হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানান, সোমবার সকাল থেকে ওই এলাকায় গোলাগুলির শব্দ শুনতে পাওয়া যায়।

এসপি তারিকুল ইসলাম বলেন, ‘ধারণা করছি, পাহাড়ি সন্ত্রাসীদের গোলাগুলিতে তারা মারা গেছেন। ঘটনার পর ওই এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে। ঘটনার বিষয়ে বিস্তারিত জানতে ও জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা