পঞ্চগড় সংবাদদাতা
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২২ ১৭:২০ পিএম
আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২২ ১৭:৪৮ পিএম
দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স । ছবি : প্রবা
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় থ্রি হুইলার উল্টে সাবিরুল ইসলাম সাগর নামে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।
পরীক্ষা দিতে কেন্দ্রে যাওয়ার পথে শনিবার সকালে এই দুর্ঘটনায় পড়ে সে।
সাবিরুল উপজেলার কালুরহাট কেসি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছিল।
দেবীগঞ্জ থানার ওসি জামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, পরীক্ষা দেওয়ার উদ্দেশ্যে ব্যাটারিচালিত থ্রি হুইলারে করে রওনা হয় সাগর। পথে নিয়ন্ত্রণ হারিয়ে থ্রি হুইলারটি উল্টে গেলে চারজন আহত হয়। তাদের দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে সাগর মারা যায়।
পরিবার অভিযোগ না দেওয়ায় লাশ হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।
প্রবা/ইউরি/টিকে/জেআই