× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মধ্যরাতে বাড়ির উঠানে হাতির আক্রমণে কৃষকের মৃত্যু

বান্দরবান প্রতিবেদক

প্রকাশ : ০৮ মে ২০২৩ ১১:৫০ এএম

আপডেট : ০৮ মে ২০২৩ ১৩:০৪ পিএম

মধ্যরাতে বাড়ির উঠানে হাতির আক্রমণে কৃষকের মৃত্যু

বান্দরবানের লামায় বন্যহাতির আক্রমণে এক কৃষকের মৃত্যু হয়েছে। রবিবার (৭ মে) রাত আড়াইটার দিকে উপজেলার ফাসিয়াখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কুমারী চাককাটা এলাকায় এ ঘটনা ঘটে।

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম চৌধুরী প্রতিদিনের বাংলাদেশকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত ৩৮ বছর বয়সি আকতার হোসেনের বাড়ি একই এলাকায়।

স্থানীয়দের বরাতে ওসি জানান, জমির পাকা ধান কেটে বাড়ির উঠানে রেখেছিলেন আকতার হোসেন। রাত প্রায় আড়াইটার দিকে উঠানে বন্যহাতির উপস্থিতি টের পেয়ে ঘর থেকে লাইট নিয়ে বের হন তিনি। এ সময় হাতিটি তাকে তাড়া করে আক্রমণ করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

লামা বন বিভাগের কর্মকর্তা মো. আরিফুল হক বেলাল বলেন, ‘ঘটনাস্থলে বন বিভাগের লোক পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সুপারিশে ক্ষতিগ্রস্ত পরিবারকে সর্বোচ্চ ৩ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার বিধান রয়েছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা