× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ছাত্রকে বলাৎকারের মামলায় মাদ্রাসাশিক্ষক কারাগারে

মুন্সীগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ০৭ মে ২০২৩ ১৯:৩৪ পিএম

আপডেট : ০৭ মে ২০২৩ ২০:২৫ পিএম

ছাত্রকে বলাৎকারের মামলায় মাদ্রাসাশিক্ষক কারাগারে

মুন্সীগঞ্জের টংগিবাড়ীতে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষককে কারাগারে পাঠিয়েছে পুলিশ। 

রবিবার (৭ মে) বিকালে তাকে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন মুন্সীগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক জামাল হোসেন। 

তিনি বলেন, ‘বিকালে আসামিকে আদালতে তোলা হলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নাজনীন আক্তার জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।’

গ্রেপ্তার শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণ আইনে মামলা হয়েছে। 

টংগিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিব খান জানান, রবিবার (৭ মে) সকালে ভুক্তভোগী শিশুর চাচা অভিযুক্ত মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগে মামলা করলে দুপুরে পুলিশ উপজেলার সোনারং ইউনিয়নের আমতলী রশিদিয়া মাদ্রাসার সামনে থেকে আরবি শিক্ষক আবু নোমান শেখকে গ্রেপ্তার করে। 

ওই শিক্ষকের বাড়ি ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায়। 

এজাহারে বলা হয়, ভুক্তভোগী শিশু গত ৬-৭ দিন ধরে মাদ্রাসা শিক্ষকের কাছে বলাৎকারের শিকার হয়, কিন্তু শিক্ষকের হুমকিতে কিছু জানায়নি। একপর্যায়ে সে নির্যাতন সইতে না পেরে অসুস্থ হয়ে দাদাবাড়িতে গিয়ে আর মাদ্রাসায় পড়বে না বলে জানায়। শিশুটির পরিবার কারণ জানতে চাইলে সে বিষয়টি তাদের জানায়। 

পরে ওই ছাত্রকে রবিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়। 


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা