× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বগুড়ার ঝন্টু হত্যা মামলার চার আসামি গ্রেপ্তার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৭ মে ২০২৩ ১৬:২৫ পিএম

আপডেট : ০৭ মে ২০২৩ ১৬:৪১ পিএম

র‍্যাবের হাতে গ্রেপ্তার হত্যা মামলার চার আসামি। প্রবা ফটো

র‍্যাবের হাতে গ্রেপ্তার হত্যা মামলার চার আসামি। প্রবা ফটো

বগুড়ায় ঝন্টু হত্যাকাণ্ডের আট মাস পর চার আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

শনিবার (৬ মে) রাতে ঢাকার সাভারের নবীনগর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার আসামিরা হলেন, বগুড়া সদরের ভাটকান্দি দক্ষিণপাড়া এলাকার মোমিনুর হোসেন ও কবির হোসেন, রবিউল আকন্দ এবং বেজোড়া হিন্দুপাড়া এলাকার রানা মিয়া। 

তারা সবাই পেশায় টাইলস মিস্ত্রি। 

রবিবার দুপুরে র‍্যাব-১২ বগুড়া কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান স্কোয়াড কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার নজরুল ইসলাম। 

তিনি বলেন, গত বছরের ১৩ সেপ্টেম্বর সকাল ৯টার দিকে ভাটকান্দি পশ্চিমপাড়া এলাকার আফজাল হোসেন প্রামাণিকের ছেলে ওয়াজেদ হোসেন ঝন্টুকে টাকা সংক্রান্ত পূর্ব শত্রুতার জেরে ডেকে নেন। এ সময় কৌশলে নাস্তা করার কথা বলে স্থানীয় মানিকের হোটেলে নিয়ে যান আসামিরা। 

নাস্তা করার একপর্যায়ে পরিকল্পিতভাবে আসামিরা ঝন্টুকে ধারালো ছুরি দিয়ে বুকে আঘাত করে পালিয়ে যায়। ঝন্টুকে গুরুতর অবস্থায় উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে। 

পরে ১৪ সেপ্টেম্বর নিহতের বাবা বাদী হয়ে বগুড়া সদর থানায় একটি হত্যা মামলা করেন। 

মামলার পর থেকে আসামিরা পলাতক ছিল। তাদের গ্রেপ্তারে পুলিশের পাশাপাশি র‌্যাব কাজ করতে থাকে। 

গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র‍্যাব। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা