× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শ্রীপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক যুদ্ধাপরাধী গ্রেপ্তার

শ্রীপুর (গাজীপুর) প্রতিবেদক

প্রকাশ : ০৭ মে ২০২৩ ১৪:৫৫ পিএম

আপডেট : ০৭ মে ২০২৩ ১৫:২১ পিএম

গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের বেলদিয়া গ্রাম থেকে আলিম উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। প্রবা ফটো

গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের বেলদিয়া গ্রাম থেকে আলিম উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। প্রবা ফটো

গাজীপুরে একাত্তরের মানবতাবিরোধী অপরাধে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট। রবিবার (৭ মে) বেলা সাড়ে ১১টার দিকে শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের বেলদিয়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ৮৫ বছর বয়সী আলিম উদ্দিনের বাড়ি ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার সাদুয়া গ্রামে। গাজীপুরের শ্রীপুরে মেয়ের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

অ্যান্টি টেররিজম ইউনিটের ইন্সপেক্টর মো. ফজলে রহমান তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চত করেছেন।

তিনি জানান, যুদ্ধাপরাধী আলিম উদ্দিন গফরগাঁও উপজেলার পাগলা থানার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি। দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন। গোপন সংবাদের মাধ্যমে বিভিন্ন তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ শ্রীপুরের কাওরাইদে তার অবস্থানের বিষয়টি নিশ্চিত হয়। পরে শ্রীপুরের কাওরাইদের বেলদিয়া গ্রামে তার মেয়ের বাড়িতে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট, ময়মনসিংহের গফরগাঁও এবং গাজীপুরের শ্রীপুর থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

ইন্সপেক্টর ফজলে রহমান বলেন, আলিম উদ্দিনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ দমন ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের মামলা হয়। ওই মামলার বিচারিক কার্যক্রম শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় ২০১৭ সালের ১০ এপ্রিল আদালত তাকে যাবজ্জীবন সাজার রায় দেন। রায় ঘোষণার পর থেকে তিনি পলাতক ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা