× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গাজীপুরে রিটার্নিং কর্মকর্তার নাম ভাঙিয়ে টাকা চাইছে প্রতারকচক্র

গাজীপুর প্রতিবেদক

প্রকাশ : ০৭ মে ২০২৩ ১০:৫০ এএম

আপডেট : ০৭ মে ২০২৩ ১২:০৫ পিএম

গাজীপুর সিটি করপোরেশনের নগর ভবন। ছবি : সংগৃহীত

গাজীপুর সিটি করপোরেশনের নগর ভবন। ছবি : সংগৃহীত

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তাদের নাম ভাঙিয়ে প্রার্থীদের কাছে টাকা চাইছে একটি প্রতারকচক্র। উদ্ভূত পরিস্থিতিতে এমন চক্র থেকে সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা ফরিদুল ইসলাম। শনিবার (৬ মে) রাত ১০টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানান তিনি। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৫ মে ইভিএমের মাধ্যমে গাজীপুর সিটিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। প্রার্থীদের মধ্যে দু-একজন জানিয়েছেন, তাদের কে বা কারা ফোন করে রিটার্নিং অফিসার বা সহকারী রিটার্নিং অফিসারদের নাম ভাঙিয়ে অনৈতিক সুযোগ-সুবিধার বিনিময়ে বিকাশে অর্থ চেয়েছেন। কিন্তু রিটার্নিং অফিসার এবং সহকারী রিটার্নিং অফিসারদের দপ্তর কোনো রকম অর্থ লেনদেনের সঙ্গে সম্পৃক্ত নয়। 

এ ধরনের ফোনকলে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যেকোনো ধরনের অনৈতিক কার্যক্রমে অংশগ্রহণ বা আর্থিক লেনদেনের দায় সংশ্লিষ্ট ব্যক্তির। 

কেউ অনৈতিক সুবিধা চেয়ে যোগাযোগ করলে তাৎক্ষণিকভাবে রিটার্নিং কর্মকর্তা বা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে কর্মরত ফোকাল পয়েন্ট কর্মকর্তা মো. মঞ্জুর হোসেন খানকে অবহিত করার অনুরোধ জানানো হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা