× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিছানায় ২ ছেলের মরদেহ, রশিতে ঝুলছেন মা

টাঙ্গাইল প্রতিবেদক

প্রকাশ : ০৬ মে ২০২৩ ২০:৫৮ পিএম

আপডেট : ০৬ মে ২০২৩ ২১:০৭ পিএম

সংগৃহীত ফটো

সংগৃহীত ফটো

টাঙ্গাইলের দেলদুয়ারে দুই শিশু সন্তানসহ এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৬ মে) সন্ধ্যায় উপজেলার দেউলী ইউনিয়নের চকতৈল গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো, ওই গ্রামের মো. শাহেদের স্ত্রী মনিরা বেগম, তাদের ছেলে মুশফিক ও মাশরাফি।

দেউলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তাহমিনা হক জানান, সন্ধ্যার দিকে শাহেদের স্ত্রীর ঝুলন্ত ও তাদের দুই ছেলের মরদেহ বিছানায় পাওয়া যায়। প্রতিবেশীরা ঘরের দরজা ভেঙে তাদের তিনজনের মরদেহ দেখতে পায়। পরে পুলিশ এসে মরদেহগুলো উদ্ধার করে।

চেয়ারম্যান জানান, একসঙ্গে দুই ছেলেকে হত্যা করে মায়ের আত্মহত্যা না-কি তাদের তৃতীয় কোনো ব্যক্তি হত্যা করেছে, এ নিয়ে এলাকায় আলোচনা-সমালোচনা চলছে। এদিকে ঘটনার পর থেকে মনিরা বেগমের স্বামী শাহেদ পলাতক আছেন।

প্রতিবেশীরা জানায়, শাহেদ দেউলী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য (মেম্বার) মো. ফজলুর ছেলে। স্বামীর আত্মগোপন ও স্ত্রী মনিরা বেগমের ঝুলন্ত মরদেহ মাটিতে লেগে থাকায় শাহেদকে সন্দেহ করছে স্থানীয়রা।

দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মৃদা বলেন, ’মরদেহ তিনটি উদ্ধার করা হয়েছে। মনিরা বেগমের স্বামী শাহেদ পলাতক রয়েছেন। শাহেদকে খুঁজে পেলে এবং মরদেহের ময়নাতদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে।’


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা