× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সুন্দরবনে পর্যটকদের জন্য তথ্যকেন্দ্র চালু

মোংলা (বাগেরহাট) প্রতিবেদক

প্রকাশ : ০৬ মে ২০২৩ ১৭:৪৯ পিএম

আপডেট : ০৬ মে ২০২৩ ১৮:১৬ পিএম

প্রবা ফটো

প্রবা ফটো

সুন্দরবন সম্পর্কে আরও ধারণা পেতে আগত পর্যটকদের জন্য তথ্যকেন্দ্র চালু করা হয়েছে। এর নাম দেওয়া হয়েছে ‘ইন্টারপ্রেটেশন ও ইনফরমেশন সেন্টার’। পূর্ব সুন্দরবনের করমজল পর্যটন কেন্দ্রে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার। শনিবার (৬ মে) দুপুর ১২টায় তিনি এর উদ্বোধন করেন। এ সময় করমজলের নলবুনিয়া খালের ওপর একটি ঝুলন্ত ব্রিজও উদ্বোধন করেন তিনি। 

পরে উপমন্ত্রী করমজলের কুমির প্রজনন কেন্দ্রে ছয়টি কুমির অবমুক্ত করেন। এ সময় খুলনা বনাঞ্চলের বন সংরক্ষক মিহির কুমার দে, সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মুহাম্মদ বেলায়েত হোসেন, চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক রানা দেব, করমজল বন্যপ্রাণী প্রজনন ও পর্যটন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার আজাদ কবির উপস্থিত ছিলেন। 

হাওলাদার আজাদ কবির বলেন, ’‘ইন্টারপ্রেটেশন ও ইনফরমেশন সেন্টার’ নামে যে তথ্যকেন্দ্র চালু হলো, এর খুব প্রয়োজন ছিল। প্রতিদিন এই বনে দেশি-বিদেশি পর্যটকরা আসেন। কিন্তু বন সম্পর্কে তারা সঠিক ধারণা পান না। এই তথ্যকেন্দ্রের মাধ্যমে পর্যটকরা উপভোগের পাশাপাশি সুন্দরবন সম্পর্কে শিক্ষা ও গবেষণার সুযোগ পাবেন।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা