× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘মালিক-শ্রমিকের সুসম্পর্ক ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার’

নেত্রকোণা প্রতিবেদক

প্রকাশ : ০৬ মে ২০২৩ ১৭:৩৭ পিএম

আপডেট : ০৬ মে ২০২৩ ১৮:২৫ পিএম

‘মালিক-শ্রমিকের সুসম্পর্ক ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার’

মালিক ও শ্রমিকদের মধ্যে সুসম্পর্ক ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু।

তিনি বলেন, ’ন্যায়সংগত অধিকার প্রতিষ্ঠায়ও সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।’

শনিবার (৬ মে) দুপুরে নেত্রকোণা জেলা সিএনজিচালক ইউনিয়নের সাধারণ সভায় পাবলিক হল মিলনায়তনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আশরাফ আলী খান খসরু বলেন, ’সড়কে ক্ষমতাসীন দলের বা সংগঠনের নাম ভাঙিয়ে চাঁদাবাজি করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা দেওয়া হবে। কারণ বর্তমান সরকার সর্বক্ষেত্রে শৃঙ্খলাবোধ ও শ্রমিকদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলে ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ করার কাজে বদ্ধপরিকর। তাই সড়কে সব ধরনের চাঁদাবাজি ও হয়রানি বন্ধে সব শ্রমিককে ঐক্যবদ্ধ হতে হবে।’

তিনি বলেন, ’সড়কে যানজট নিরসনসহ দুর্ঘটনা রোধকল্পে শ্রমিকদের প্রয়োজনীয় প্রশিক্ষণ গ্রহণের ব্যবস্থা করার পাশাপাশি দেশের প্রচলিত আইন মেনে চলতে হবে।’

নেত্রকোণা জেলা সিএনজিচালক ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আলহাজ গাজি মোজাম্মেল হোসেন টুকুর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট অসিত কুমার সরকার সজল, নেত্রকোণা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মানিক, শ্রম অধিদপ্তরের পরিচালক রাকিবুল হাসান।

আরও বক্তব্য দেন নেত্রকোণা জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. আরিফ খান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক টিটু দত্ত রায়, জেলা শ্রমিক লীগের সভাপতি মো. আশরাফ আলী সরকার, জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল আওয়াল শাওন, নেত্রকোণা জেলা সিএনজিচালক ইউনিয়নের সভাপতি মো. সারোয়ার আলম রোকন ও সাধারণ সম্পাদক মো. বাছির উল্লাহ প্রমুখ।

সাধারণ সভায় জেলা সিএনজিচালক ইউনিয়নের অন্য নেতারা ও সিএনজিচালকরা উপস্থিত ছিলেন। সভায় জুন মাসের প্রথম সপ্তাহে জেলা সিএনজিচালক ইউনিয়নের কার্যকরী পরিষদের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা