× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাটুরিয়ায় ৫ কোটি টাকা নিয়ে উধাও মানব মঙ্গল মাল্টিপারপাস

মানিকগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ০৬ মে ২০২৩ ১৬:৩৭ পিএম

আপডেট : ০৬ মে ২০২৩ ১৭:১৬ পিএম

সাটুরিয়ায় ৫ কোটি টাকা নিয়ে উধাও মানব মঙ্গল মাল্টিপারপাস

মানিকগঞ্জের সাটুরিয়ায় আনুমানিক ৫ কোটি টাকা নিয়ে মানব মঙ্গল মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড নামে একটি এনজিওর কর্মকর্তারা উধাও হয়ে গেছেন বলে অভিযোগ উঠেছে।

শনিবার (৫ মে) সকালে উপজেলার দরগ্রাম ইউনিয়নের শিমুলিয়া চৌরাস্তায় গ্রাহকরা বিক্ষোভ করেন।

গ্রাহকদের অভিযোগ, ৫ শতাধিক গ্রাহকের আনুমানিক ৫ কোটি টাকা নিয়ে অফিসে তালা দিয়ে মালিক, ম্যানেজার সিরাজুল ইসলাম, মাঠকর্মী মো. আব্দুল হাই ও পান্নু মিয়া উধাও হয়ে গেছেন।

গ্রাহকরা জানান, ২০১১ সালে সাটুরিয়া উপজেলা সমবায় অফিস থেকে নিবন্ধন নিয়ে মানব মঙ্গল মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড কার্যক্রম শুরু করে। প্রতিষ্ঠানটির কর্ণধার উপজেলার দরগ্রাম ইউনিয়নের শিমুলিয়া গ্রামের আলাউদ্দিন ও লুৎফর রহমান পাখি।

তারা জানান, প্রতিষ্ঠানটি মূলত আমানত সংগ্রহ ও ঋণ বিতরণ করত। এনজিওতে গ্রাহক ছিল ৫ শতাধিক। আমানতকারীদের টাকা পরিশোধ না করেই বেশ কিছুদিন আগে অফিসে তালা দিয়ে সবাই উধাও হয়ে যান।

উপজেলার কালিকাবাড়ী গ্রামের ভুক্তভোগী মো. নবু বেপারী বলেন, অধিক মুনাফার আশায় আমি সমিতিতে ১৪ লাখ টাকা রেখেছিলাম। কিন্তু তারা টাকা নিয়ে লাপাত্তা হয়ে গেছেন। এখন টাকা পাওয়া নিয়ে খুব চিন্তায় আছি। আমার মতো আরও অনেক মানুষ এখানে টাকা রেখেছেন।

কালিবাড়ী গ্রামের পারভীন আক্তার অধিক মুনাফার আশায় জমা রেখেছিলেন ১০ লাখ টাকা। তিনি বলেন, আমার মতো অনেক মানুষ এখানে টাকা জমা রেখে এখন সর্বস্বান্ত। সব মিলে তারা এলাকা থেকে ৫ কোটি টাকা নিয়ে গেছেন।

সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন আরা বলেন, অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা