× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

করতোয়া নদী ভরাটের অভিযোগে টিএমএসএসের বিরুদ্ধে পাউবোর মামলা

বগুড়া অফিস

প্রকাশ : ০৬ মে ২০২৩ ১৫:৫৮ পিএম

আপডেট : ০৬ মে ২০২৩ ১৬:৫৮ পিএম

নদী ভরাটের সময় টিএমএসএসের মাটিভর্তি ট্রাক জব্দ করা হয়। সংগৃহীত ফটো

নদী ভরাটের সময় টিএমএসএসের মাটিভর্তি ট্রাক জব্দ করা হয়। সংগৃহীত ফটো

বগুড়ায় করতোয়া নদী ভরাটের অভিযোগে বেসরকারি সামাজিক উন্নয়ন সংস্থা টিএমএসএসের বিরুদ্ধে মামলা হয়েছে। বৃহস্পতিবার (৪ মে) রাতে বগুড়া সদর থানায় মামলাটি করেন পানি উন্নয়ন বোর্ড (পাউবো) বগুড়া কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী হাসানুজ্জামান।

শনিবার (৬ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী।

এজাহারে বলা হয়েছে : করতোয়া নদী জরিপের কাজ চলছে। এর সঙ্গে যুক্ত আছেন পাউবো, সদর উপজেলা ভূমি, বগুড়া পৌরসভা, টিএমএসএস ও বাংলাদেশ পরিবেশ আন্দোলনের সার্ভেয়াররা। জরিপ চলাকালে নদী ভরাট, খনন ও স্থাপনা নির্মাণ বন্ধ রাখতে ২০ এপ্রিল নোটিস জারি করে পাউবো। টিএমএসএস কর্তৃপক্ষ তা অমান্য করে নদী ভরাট করছিল; যা বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১২ অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

পাউবো বগুড়া কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী নাজমুল হক জানান, ১ মে টিএমএসএসের মালিকানাধীন মমইন ইকো পার্ক সংলগ্ন এলাকায় করতোয়া নদী ভরাট করা হয়। খবর পেয়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নুরুল ইসলামের নেতৃত্বে সেখানে অভিযান চালানো হয়। অভিযানে গিয়ে কাউকে পাওয়া যায়নি। মাটিভর্তি পাঁচটি ট্রাক পাওয়া গেছে। সেগুলো জব্দ করে নিয়ে আসা হয়েছে। পরে মামলা করা হয়।

তিনি বলেন, ‘অভিযানে গিয়ে কোনো ব্যক্তিকে পাওয়া যায়নি। তাই কারও নাম উল্লেখ না করে সংস্থার বিরুদ্ধে মামলা করা হয়েছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা