× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইউএনওর চিঠি জালিয়াতি

কোটালীপাড়া পৌর ছাত্রলীগ সভাপতিকে কারণ দর্শানোর নোটিস

গোপালগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ০৫ মে ২০২৩ ১৬:৪৮ পিএম

আপডেট : ০৫ মে ২০২৩ ১৭:৪৪ পিএম

কোটালীপাড়া পৌর ছাত্রলীগ সভাপতি চৌধুরী সেলিম আহম্মেদ ছোটন। প্রবা ফটো

কোটালীপাড়া পৌর ছাত্রলীগ সভাপতি চৌধুরী সেলিম আহম্মেদ ছোটন। প্রবা ফটো

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফেরদৌস ওয়াহিদের চিঠি জালিয়াতির অভিযোগে কোটালীপাড়া পৌর ছাত্রলীগের সভাপতি চৌধুরী সেলিম আহম্মেদ ছোটনকে কারণ দর্শানোর নোটিস দিয়েছে গোপালগঞ্জ জেলা ছাত্রলীগ।

শুক্রবার (৫ মে) জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্যা ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমির হামজা স্বাক্ষরিত এক চিঠিতে কারণ দর্শানোর কথা বলা হয়।

চিঠিতে বলা হয়, গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের আওতাধীন কোটালীপাড়া পৌর ছাত্রলীগের সভাপতি চৌধুরী সেলিম আহম্মেদ ছোটনের বিরুদ্ধে দলীয় আদর্শ ও গঠনতন্ত্র পরিপন্থি কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগ পাওয়া গেছে। আপনার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না তা প্রমাণ করতে আগামী তিন কার্যদিবসের মধ্যে লিখিতভাবে কারণ দর্শানোর নির্দেশ প্রদান করা হলো।

জেলা ছাত্রলীগের সভাপতি বলেন, ‘কোটালীপাড়া পৌর ছাত্রলীগের সভাপতির বিরুদ্ধে দলীয় আদর্শ ও গঠনতন্ত্র পরিপন্থি কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগ পাওয়া গেছে। এ কারণে তাকে তিন কার্যদিবসের মধ্যে লিখিতভাবে কারণ দর্শানোর নির্দেশ প্রদান করা হয়েছে।’

গোপালগঞ্জ জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম বলেন, ‘এ বিষয়ে স্থানীয় সরকারের উপপরিচালক আজহারুল ইসলামকে তদন্তের নির্দেশনা দেওয়া হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) চিঠি জালিয়াতি করে সড়ক বিভাগের আওতাধীন কোটালীপাড়া-রাজৈর সড়কের রাধাগঞ্জ-ফুলগাছা পর্যন্ত গণ-উন্নয়ন প্রচেষ্টা কর্তৃক বিশ্ব খাদ্য কর্মসূচির সহায়তায় কোটালীপাড়ার অংশে রোপিত গাছ অপসারণ চেয়ে গোপালগঞ্জ জেলা প্রশাসকের কাছে চিঠি পাঠায় কোটালীপাড়া পৌর ছাত্রলীগের সভাপতি চৌধুরী সেলিম আহম্মেদ ছোটন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা