× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রংপুরে ট্রেনে কাটা পড়ে কলেজছাত্রের মৃত্যু

রংপুর অফিস

প্রকাশ : ০৫ মে ২০২৩ ১৬:৪৭ পিএম

আপডেট : ০৫ মে ২০২৩ ১৭:১৩ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

রংপুরে ট্রেনে কাটা পড়ে জুয়েল ইসলাম নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ মে) সকাল সোয়া ৯টার দিকে বদরগঞ্জ উপজেলার ১০ নম্বর রেলঘুন্টি এলাকায় এ ঘটনা ঘটে। 

বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান প্রতিদিনের বাংলাদেশকে জানান, মৃত জুয়েল উপজেলার লোহানীপাড়া ইউনিয়নের বাসিন্দা। তিনি বদরগঞ্জ সরকারি কলেজের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। 

স্থানীয়দের বরাতে হাবিবুর রহমান জানান, শুক্রবার সকালে দশ নম্বর রেলঘুন্টির পাশের লাইনে কুড়িগ্রাম থেকে ঢাকাগামী একটি ছেড়ে আসে। ট্রেন আসলে চলন্ত ট্রেনের নিচে জুয়েল ঝাঁপিয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই তিনি কাটা পড়ে মারা যান। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। 

ওসি বলেন, পরিবারের সঙ্গে রাগ করে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দেন জুয়েল। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। মরদেহ পরিবারের কাছে কাছে হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা