× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

লক্ষ্মীপুরে মাটি কাটতেই মিলল হেলিকপ্টারের পাখা

লক্ষ্মীপুর প্রতিবেদক

প্রকাশ : ০৫ মে ২০২৩ ১৬:০১ পিএম

লক্ষ্মীপুর সদর উপজেলায় মাটি কাটার সময় মুক্তিযুদ্ধকালীন বিধ্বস্ত একটি হেলিকপ্টারের ধ্বংসাবশেষ (রোটারসহ পাখার তিনটি অংশ) পাওয়া গেছে। প্রবা ফটো

লক্ষ্মীপুর সদর উপজেলায় মাটি কাটার সময় মুক্তিযুদ্ধকালীন বিধ্বস্ত একটি হেলিকপ্টারের ধ্বংসাবশেষ (রোটারসহ পাখার তিনটি অংশ) পাওয়া গেছে। প্রবা ফটো

লক্ষ্মীপুর সদর উপজেলায় মাটি কাটার সময় মুক্তিযুদ্ধকালীন বিধ্বস্ত একটি হেলিকপ্টারের ধ্বংসাবশেষ (রোটারসহ পাখার তিনটি অংশ) পাওয়া গেছে।

শুক্রবার (৫ মে) সকালে উপজেলার হাজিরপাড়া ইউনিয়নের বড় বল্লভপুর গ্রামের একটি ফসলি জমিতে মাটি কাটার সময় হেলিকপ্টারের এই ধ্বংসাবশেষ পাওয়া যায়।

এর আগে গত ২৯ ডিসেম্বর একই এলাকায় মাটি কাটতে গিয়ে হেলিকপ্টারের একটি ধ্বংসাবশেষ (রোটারসহ পাখার একাংশ) পাওয়া যায়। একই এলাকায় বারবার উদ্ধার হওয়া হেলিকপ্টারের ধ্বংসাবশগুলো স্থানীয়দের মাঝে কৌতুহল সৃষ্টি করেছে।

স্থানীয়রা জানায়, এ নিয়ে দ্বিতীয়বারের মতো একই এলাকায় হেলিকপ্টারের ধ্বংসাবশেষে পাওয়া গেছে। উদ্ধার হওয়া এসব পাখা ব্রিটিশ আমল অথবা মুক্তিযুদ্ধের সময়ে বিধ্বস্ত হেলিকপ্টারের ধ্বংসাবশেষ হতে পারে বলে স্থানীয়রা ধারনা করছেন।

হাজিরপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শামছুল আলম বাবুল বলেন, ‘যারা ধ্বংসাবশেষটি উদ্ধার করেছে তাদেরকে বলেছি আমার কার্যালয়ে এনে রাখার জন্য। তারা রেখে গেছে। এখন সরকারি ছুটি চলছে। এ ব্যাপারে আগামী রবিবার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা