× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হালখাতার টাকা নিয়ে ফেরার পথে শিক্ষককে গুলি করে হত্যা, গ্রেপ্তার ৫

রাজবাড়ী প্রতিবেদক

প্রকাশ : ০৫ মে ২০২৩ ১৫:৩৩ পিএম

আপডেট : ০৫ মে ২০২৩ ১৬:৪৫ পিএম

পাংশায় স্কুল শিক্ষক হত্যার ঘটনায় গ্রেপ্তার পাঁচ আসামি। প্রবা ফটো

পাংশায় স্কুল শিক্ষক হত্যার ঘটনায় গ্রেপ্তার পাঁচ আসামি। প্রবা ফটো

রাজবাড়ীর পাংশা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিজানুর রহমান মুকু হোসেনকে গুলি করে হত্যার ঘটনায় পাঁচ আসামি গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে একটি দেশি একনলা বন্দুক ও দুটি কার্তুজ উদ্ধার করা হয়। বৃহস্পতিবার পাংশা থানা পুলিশ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তার আসামিরা হলেন পাংশার হাটবনগ্রামের শাকিবুল হাসান, আকাশ সরকার, রামপ্রসাদ সরকার, বিজয় কুমার সরকার ও বাদল সরকার।

শুক্রবার (৫ মে) বেলা ১১টায় সংবাদ সম্মেলনে রাজবাড়ীর পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘৩০ এপ্রিল পাংশা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মিজানুর রহমান মুকু হোসেন ডাঙ্গাবাজারে তার দোকানের হালখাতা শেষে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। কিছু পথ আসার পর মোটরসাইকেলের গতিরোধ করে আট-দশ জন। তারা ওই শিক্ষকের সঙ্গে তর্কে জড়ায়। একপর্যায়ে সন্ত্রাসীরা মিজানুর রহমানের মাথায় গুলি করে পালিয়ে যায়। গুলির শব্দ শুনে স্থানীয়রা এগিয়ে এলে তাকে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। টহল পুলিশের সদস্যরা এসে তাকে উদ্ধার করেন।’

পুলিশ সুপার বলেন, ‘এ ঘটনায় মিজানুর রহমানের স্ত্রী শাহানারা বেগম পাংশা থানায় একটি হত্যা মামলা করেন। এ মামলায় গতকাল পাংশার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পাঁচ ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক ধারণা, টাকা ছিনতাইয়ের জন্যই মিজানুরকে হত্যা করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে এ মামলার তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিল করা হবে।’

আসামিরা পুলিশের কাছে মিজানুর রহমান মুকুকে হত্যার দায় স্বীকার করেছেন বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা