× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেপ্তার

সাতক্ষীরা প্রতি‌বেদক

প্রকাশ : ০৫ মে ২০২৩ ১৩:৩৬ পিএম

আপডেট : ০৫ মে ২০২৩ ১৫:৪১ পিএম

গ্রেপ্তার এরশাদ গাজী।

গ্রেপ্তার এরশাদ গাজী।

সাতক্ষীরায় পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। বৃহস্পতিবার (৪ মে) রাতে যশোর জেলার সদরের নতুন খয়েরতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

অভিযুক্ত শ্বশুরের নাম এরশাদ গাজী। তিনি কলারোয়া উপজেলার বাসিন্দা।

সাতক্ষীরার কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'গত ২ মে সকালে পুত্রবধূর ঘরে প্রবেশ করে তাকে ধর্ষণ করে এরশাদ গাজী। এ সময় গৃহবধূর চিৎকারে স্থানীয়রা আসলে ঘটনাস্থল থেকে পালিয়ে যান এরশাদ। পরে ওই গৃহবধূ শ্বশুর এরশাদ গাজীর বিরুদ্ধে কলারোয়া থানায় ধর্ষণের মামলা করেন।'

ঘটনার পর থেকেই র‌্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্প আসামিকে গ্রেপ্তারের জন্য গোয়েন্দা তৎপরতা শুরু করে। পরে র‌্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্প এবং যশোর ক্যাম্পের একটি দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে যশোর সদর থানা এলাকা থেকে এরশাদকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর আসামিকে সাতক্ষীরার কলারোয়া থানায় হস্তান্তর করা হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা