× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সিলেটে মেয়র পদে আরেকজনের ‘স্বতন্ত্র’ মনোনয়নপত্র সংগ্রহ

সিলেট অফিস

প্রকাশ : ০৪ মে ২০২৩ ২২:০০ পিএম

আপডেট : ০৪ মে ২০২৩ ২২:১৯ পিএম

নগর ভবন, সিলেট সিটি করপোরেশন। সংগৃহীত ফটো

নগর ভবন, সিলেট সিটি করপোরেশন। সংগৃহীত ফটো

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) আসন্ন নির্বাচনে মেয়র পদে আলোচনার বাইরে থাকা আরেকজন ‘স্বতন্ত্র’ প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বৃহস্পতিবার (৪ মে) সামছুন নুর তালকুদার নামে একজন মেয়র পদে মনোনয়নপত্র সংগ্রহ করেন।

এ নিয়ে ২১ জুনের নির্বাচনকে সামনে রেখে মেয়র পদে তিনজন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করলেন। মেয়র পদে স্বতন্ত্র হিসেবে মনোনয়নপত্র সংগ্রহকারী অপর দুজন হলেন, সাবেক যুবলীগ নেতা মোহাম্মদ আব্দুল হানিফ কুটু ও মোহাম্মদ আব্দুল মান্নান খান।

রিটার্নিং অফিসারের কার্যালয়ের গণমাধ্যম কর্মকর্তা সৈয়দ কামাল হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ’বৃহস্পতিবার পর্যন্ত মেয়র পদে তিনজন এবং কাউন্সিলর পদে ১৮১ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তাদের মধ্যে ৪২টি সাধারণ ওয়ার্ডে ১৪০ জন এবং ১৪টি সংরক্ষিত (নারী) ওয়ার্ডে ৪১ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এখন পর্যন্ত নগরীর সাধারণ ২, ১৯, ২০ ও ২৬ ওয়ার্ড এবং সংরক্ষিত (নারী) ৭ নম্বর ওয়ার্ডে কেউ মনোনয়নপত্র সংগ্রহ করেনি।’

আওয়ামী লীগের আনোয়ারুজ্জামান, জাতীয় পার্টির নজরুল ইসলাম বাবুল, ইসলামী আন্দোলন বাংলাদেশের হাফেজ মাওলানা মাহমুদুল হাসান, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের হাফেজ মাওলানা আব্দুল্লাহ এরই মধ্যে দলীয় মনোনয়ন পেলেও মনোনয়নপত্র সংগ্রহ করেননি।

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, আগামী ২৩ মে পর্যন্ত সিসিক নির্বাচনে আগ্রহীরা মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিতে পারবেন। আগামী ২৫ মে মনোনয়নপত্র বাছাই ও ১ জুন মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা