× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মন্তব্য চরমোনাই পীরের

দিনের ভোট রাতে নিলে জনগণ মেনে নেবে না

চাঁদপুর প্রতিবেদক

প্রকাশ : ০৪ মে ২০২৩ ২১:৪৮ পিএম

আপডেট : ০৪ মে ২০২৩ ২২:১২ পিএম

দিনের ভোট রাতে নিলে দেশের জনগণ মেনে নেবে না বলে মন্তব্য করেছেন চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। প্রবা ফটো

দিনের ভোট রাতে নিলে দেশের জনগণ মেনে নেবে না বলে মন্তব্য করেছেন চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। প্রবা ফটো

দিনের ভোট রাতে নিলে দেশের জনগণ মেনে নেবে না বলে মন্তব্য করেছেন চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। বৃহস্পতিবার (৪ মে) বিকালে চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে এক শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। ইসলামী শ্রমিক আন্দোলন এ সমাবেশের আয়োজন করে।

সরকারের উদ্দেশে রেজাউল করীম বলেন, ‘সিটি নির্বাচনও আমরা দেখব, আপনারা কোন পদক্ষেপ গ্রহণ করেন। যদি দিনের ভোট রাতে নেওয়ার চিন্তা থাকে তাহলে আমরা বাধা দেওয়ার চেষ্টা করব। জাতীয় সরকারের অধীনে যদি নির্বাচন না দেন, তাহলে ইসলামী আন্দোলন নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্তে বহাল রয়েছে।’ 

চরমোনাই পীর বলেন, ‘৫২ বছর চলছে বাংলাদেশের স্বাধীনতা। শ্রমিকদের ধোঁকা দিয়ে বোকা বানিয়ে ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসেবে ব্যবহার করেছে। ধোঁকা দিয়ে বোকা বানিয়ে আমাদের সম্পদ আত্মসাৎ করছে। এভাবে দেশ চলতে পারে না, পরিবর্তন দরকার আছে। সুন্দর সুন্দর বক্তব্য দিয়ে যারা ধোঁকা দিচ্ছে, তাদের উদ্দেশ্য জনগণ বুঝে গেছে।’ 

তিনি আরও বলেন, ‘মানুষের ভোটের, ভাতের ও শ্রমের অধিকার প্রতিষ্ঠার কথা বলে জনগণকে জিম্মি করে ভোটের অধিকার, নাগরিক ও মৌলিক অধিকার হরণ করে গণতন্ত্র প্রতিষ্ঠার স্লোগানধারীরাই প্রকৃত শোষক হিসেবে চিহ্নিত হয়েছে। এসব চিহ্নিত গণতন্ত্রের স্লোগানধারী, ভোট লুটকারীদের প্রতিহত করতে ইসলামী আন্দোলন কাজ করছে। একটি সুখী, সমৃদ্ধ ও উন্নত রাষ্ট্র গঠনে ক্ষমতাসীন সকল সরকারই চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে।’ 

রেজাউল করীম বলেন, ‘যারা দুর্নীতি, লুটপাট আর বিদেশে অর্থ পাচার করে দেশের জনগণকে ঠকিয়ে আসছে, তাদের শোষণ, বঞ্চনার শিকার হয়ে শ্রমজীবী ও পেশাজীবী খেটে খাওয়া সাধারণ জনগণ আজ দিশেহারা। লাগামহীন দ্রব্যমূল্যের ফলে দুবেলা ভাতের জন্য, সুশিক্ষার জন্য, মৌলিক অধিকারের জন্য মানুষ হাহাকার করছে।’

ইসলামী শ্রমিক আন্দোলন চাঁদপুর জেলার সভাপতি আবুল বাশার তালুকদারের সভাপতিত্বে এইচএম নিজাম ও আবু নাঈম তানভীরের সঞ্চালনায় বক্তব্য দেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের সংখ্যালঘুবিষয়ক সম্পাদক মাওলানা মকবুল হোসাইন, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন, জেলা সভাপতি শেখ জয়নাল আবদিন, সেক্রেটারি কেএম ইয়াসিন রাশেদ সানী, শ্রমিক আন্দোলন বাংলাদেশের জয়েন্ট সেক্রেটারি মুফতি মোস্তফা কামাল, কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ মহিউদ্দিন প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা