× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চেতনানাশক স্প্রে ছিটিয়ে স্বর্ণালংকার লুট

ফেনী প্রতিবেদক

প্রকাশ : ০৪ মে ২০২৩ ২১:৪৪ পিএম

আপডেট : ০৪ মে ২০২৩ ২২:০৬ পিএম

ফেনীর সোনাগাজীতে চেতনানাশক স্প্রে ছিটিয়ে এক পরিবারের ১০ জনকে অজ্ঞান করে স্বর্ণালংকার, টাকা ও মোবাইল ফোন লুটে নিয়েছে দুর্বৃত্তরা। প্রবা ফটো

ফেনীর সোনাগাজীতে চেতনানাশক স্প্রে ছিটিয়ে এক পরিবারের ১০ জনকে অজ্ঞান করে স্বর্ণালংকার, টাকা ও মোবাইল ফোন লুটে নিয়েছে দুর্বৃত্তরা। প্রবা ফটো

ফেনীর সোনাগাজীতে চেতনানাশক স্প্রে ছিটিয়ে এক পরিবারের ১০ জনকে অজ্ঞান করে স্বর্ণালংকার, টাকা ও মোবাইল ফোন লুটে নিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ক্ষতিগ্রস্তদের পক্ষ থেকে বৃহস্পতিবার (৪ মে) সন্ধ্যা পর্যন্ত থানায় লিখিত কোনো অভিযোগ করা হয়নি।

বুধবার রাতে উপজেলার চর মজলিশপুর ইউনিয়নের চর মজলিশপুর গ্রামের হোসেন সওদাগরের ঘরে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত পরিবার ও এলাকাবাসী জানায়, অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা হোসেন সওদাগরের ঘরে ঢুকে চেতনানাশক স্প্রে ছিটিয়ে পরিবারের ১০ সদস্যকে অচেতন করে আলমারি ভেঙে ৮ ভরি স্বর্ণ, ২০ হাজার টাকা ও পাঁচটি মোবাইল ফোন লুটে নেয়। চেতনানাশক স্প্রেতে অসুস্থ হয়ে পড়ায় সবাইকে দাগনভূঞা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ খালেদ হোসেন দাইয়্যান বলেন, ’খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ক্ষতিগ্রস্তদের পক্ষ থেকে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত লিখিত কোনো অভিযোগ দায়ের করা হয়নি।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা