× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মারধর থেকে মাকে বাঁচাতে প্রতিবাদ, আঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের

নরসিংদী প্রতিবেদক

প্রকাশ : ০৪ মে ২০২৩ ১৮:১৮ পিএম

আপডেট : ০৪ মে ২০২৩ ১৮:৫৬ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

নরসিংদীর শিবপুরে মাকে মারধর করার সময় ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত হয়েছেন। ঘটনার পর থেকে ছোট ভাই পলাতক রয়েছেন। বৃহস্পতিবার (৪ মে) শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এর আগে বুধবার রাতে উপজেলার আয়ুবপুর ইউনিয়নের আধঘাটিয়া গ্রামে ওই ঘটনা ঘটে। নিহত বড় ভাইয়ের নাম তারিকুল ভূঁইয়া ও অভিযুক্ত ছোট ভাইয়ের নাম তারেক ভূঁইয়া। তারা দুজন উপজেলার আধঘাটিয়া গ্রামের মৃত ফজলুল হকের ছেলে। 

স্থানীয়দের বরাতে ওসি জানান, বুধবার রাতে বাড়িতে ঘুমাচ্ছিলেন তারিকুল ভূঁইয়া। এ সময় তার মা এসে মাদ্রাসায় পড়ুয়া ছোট ছেলে তানভীরকে রাতের খাবার দিয়ে আসতে বলে। খাবার দিয়ে আসতে পারবে না বলে মায়ের সঙ্গে তর্কে জড়িয়ে মারধর শুরু করে তারিকুল। মায়ের ডাক চিৎকার শুনে পাশের রুমে থাকা ছোট ভাই তারেক এসে তার বড় ভাইকে কাঠ দিয়ে মাথায় আঘাত করে। পরে আশেপাশের লোকজন তারিকুলকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

নিহতের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা