× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জাহাঙ্গীর আলমের আপিল নাকচ ইসির

গাজীপুর প্রতিবেদক

প্রকাশ : ০৪ মে ২০২৩ ১৮:০৫ পিএম

আপডেট : ০৪ মে ২০২৩ ২০:৪০ পিএম

গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম। ছবি : সংগৃহীত

গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম। ছবি : সংগৃহীত

গাজীপুর সিটি করপোরেশন (জিসিসি) নির্বাচনে আপিল করেও মনোনয়ন ফিরে পাননি সাবেক মেয়র জাহাঙ্গীর আলম।

বৃহস্পতিবার (৪ মে) জিসিসির রিটার্নিং কর্মকর্তা ফরিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৃহস্পতিবার দুপুরে ঢাকা বিভাগীয় কমিশন কার্যালয়ে আপিলের শুনানি হয়। পরে বিকালে ঢাকা বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম জাহাঙ্গীরের আপিল আবেদনটি নাকচ করেন।

৩০ এপ্রিল মেয়রপ্রার্থীদের মনোনয়নপত্র বাছাইয়ের শেষ দিন বাতিল হয় জাহাঙ্গীরের মনোনয়নপত্র। কারণ হিসেবে রিটার্নিং কর্মকর্তা ফরিদুল ইসলাম জানান, তিনি ঋণখেলাপির জামিনদার হওয়ায় এই সিদ্ধান্ত হয়েছে। পরে জাহাঙ্গীর আলম নির্বাচন কার্যালয়ের বিভাগীয় অফিসে আপিল করেন।

ঢাকায় ওই আপিল শুনানিতে অংশ নেন রিটার্নিং কর্মকর্তার প্রতিনিধি ও শরীয়তপুরের ভেদরগঞ্জ নির্বাচন কর্মকর্তা মঞ্জুর হোসেন খান।

তিনি বলেন, ‘গত মঙ্গলবার বাছাইয়ে বাদ পড়া মোট সাতজন প্রার্থী মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল করেন। তাদের মধ্যে গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম, একজন সংরক্ষিত কাউন্সিলর ও পাঁচজন সাধারণ ওয়ার্ডের কাউন্সিলরপ্রার্থী ছিলেন।’

আপিলের শুনানিতে দুজন আইনজীবীসহ জাহাঙ্গীর আলম নিজে উপস্থিত ছিলেন। শুনানিতে তারা পুনঃতফসিলিকরণের জন্য টাকা জমা দেওয়া এবং জামিনদার খেলাপি হয় না বলে দাবি করেন। কিন্তু শুনানিতে উপস্থিত বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধি জানান, আপিলকারীরা ব্যাংকের আইন অনুযায়ী এখনও ঋণখেলাপি। জাহাঙ্গীর আলম যে প্রতিষ্ঠানের ঋণের জামিনদার, সে ঋণ এখনও পুনঃতফসিলিকরণ হয়নি। এ সময় ইসির পক্ষ থেকে জানানো হয়, জাহাঙ্গীর আলম মনোনয়নপত্র জমাদানের সময় ঋণখেলাপি ছিলেন। তাই পরে টাকা জমা দিলেও তিনি খেলাপি।

উভয় পক্ষের বক্তব্য শুনে ঢাকা বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম জাহাঙ্গীর আলমের মনোনয়ন বাতিল করে রিটার্নিং কর্মকর্তার দেওয়া আদেশ বহাল রাখেন। এ সময় ঢাকা বিভাগীয় কমিশনার কাউন্সিলর পদে একজন প্রার্থীর টাকা জমার রসিদে কোড নম্বর ভুল থাকায় বাতিল হওয়া মনোনয়নটি বৈধ ঘোষণা করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা