× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাষ্ট্রপতিকে পাবনায় নাগরিক সংবর্ধনা দিতে ব্যাপক প্রস্তুতি

পাবনা প্রতিবেদক

প্রকাশ : ০৪ মে ২০২৩ ১৬:২৪ পিএম

আপডেট : ০৪ মে ২০২৩ ১৭:৩৩ পিএম

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ফাইল ছবি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ফাইল ছবি

প্রথম সরকারি সফরে ১৫ মে পাবনায় আসছেন পাবনার কৃতিসন্তান বীর মুক্তিযোদ্ধা রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তিন দিনের সফরের সময় ১৬ মে তাকে সরকারি এডওয়ার্ড কলেজমাঠে নাগরিক সংবর্ধনা দেওয়া হবে। 

বিষয়টি প্রতিদিনের বাংলাদেশকে নিশ্চিত করেছেন রাষ্ট্রপতির প্রটোকল অফিসার নবীরুল ইসলাম ও পাবনার জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন।

রাষ্ট্রপতির প্রটোকল অফিসার নবীরুল ইসলাম বলেন, ‘১৫ মে (সোমবার) দুপরে তিনি পাবনা সার্কিট হাউসে পৌঁছাবেন। দুপুরেই পাবনা জেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু চত্বরের নামফলক উদ্বোধন করবেন। এরপর রাষ্ট্রপতি বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করবেন।

’পরে তিনি আরিফপুর কবরস্থানে ও স্কয়ার বাগানবাড়িতে পারিবারিক কবরস্থান জিয়ারত করবেন। ওই দিন বিকালে তিনি পাবনা জেলা ও দায়রা জজ আদালতে বঙ্গবন্ধু কর্নার ও বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন করবেন।’ তিনি আইনজীবীদের সঙ্গে মতবিনিময় করবেন বলেও জানান তিনি।

নবীরুল আরও বলেন, ‘১৬ মে সকালে তিনি এডওয়ার্ড কলেজমাঠে তার সম্মানে দেওয়া নাগরিক সংবর্ধনায় যোগ দেবেন। বিকাল ৫টায় তিনি পাবনা প্রেস ক্লাবে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবেন। পরদিন ১৭ মে পাবনা ডায়াবেটিকস সমিতির কার্যালয় পরিদর্শন করবেন। বিকালে রাষ্ট্রপতি বীর মুক্তিযোদ্ধা সাহাবুদ্দিন বিনোদন পার্ক পরিদর্শন করবেন। ১৮ মে সকালে তিনি ঢাকার উদ্দেশে পাবনা ত্যাগ করবেন।’

রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পর মো. সাহাবুদ্দিনের এটিই হবে প্রথম পাবনা সফর। রাষ্ট্রপতিকে বরণে পাবনা জেলা প্রশাসন, জেলা আওয়ামী লীগ ও সাধারণ নাগরিকরা ব্যাপক প্রস্তুতি নিচ্ছেন। পাবনা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে চলছে দফায় দফায় প্রস্তুতি সভা।

এদিকে পাবনার কৃতিসন্তান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সরকারি এডওয়ার্ড কলেজমাঠে নাগরিক সংবর্ধনার জন্যও চলছে নানা প্রস্তুতি। বুধবার রাতে পাবনা অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরিতে রাষ্ট্রপতিকে নাগরিক সংবর্ধনা দেওয়া উপলক্ষে নাগরিক কমিটি গঠিত হয়।


সভায় স্কয়ার গ্রুপের পরিচালক অঞ্জন চৌধুরী পিন্টুকে নাগরিক কমিটির আহ্বায়ক করা হয়। যুগ্ম আহ্বায়ক হয়েছেন পাবনা প্রেস ক্লাবের সাবেক সভাপতি, অধ্যক্ষ শিবজিত নাগ ও সাংবাদিক আব্দুল মতিন খান।

সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বীর মুক্তিযোদ্ধা বেবী ইসলাম। সংবর্ধনা অনুষ্ঠান পরিচালনা করবেন পাবনা সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স। ডেপুটি স্পিকার সামসুল হক টুকুসহ পাবনার সব সংসদ সদস্য, জেলা পরিষদ চেয়ারম্যান, পাবনা পৌরসভার মেয়র শরীফ উদ্দিন প্রধান, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন কমিটিতে উপদেষ্টা হিসেবে থাকবেন।

নাগরিক কমিটির প্রস্তুতি সভায় পাবনা জেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল রহিম লাল সভাপতিত্ব করেন। 

পাবনা সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্সের সঞ্চালনায় সভায় আরও ছিলেন, জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট শামসুল হক টুকু, পাবনা ৪ আসনের সংসদ সদস্য নুরুজ্জামান বিশ্বাস, মাছরাঙা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক অ্যাটকো সভাপতি অঞ্জন চৌধুরী পিন্টু, অধ্যক্ষ শিবজিত নাগ, বীর মুক্তিযোদ্ধা বেবী ইসলাম, সমাজসেবক মোসতাক আহমেদ সুইট, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আসম আব্দুর রহিম পাকন, প্রফেসর কামরুজ্জামান প্রমুখ।

এদিকে পাবনা জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন বৃহস্পতিবার সকালে জানান, নবনির্বাচিত রাষ্ট্রপতির তিন দিনের পাবনা সফর উপলক্ষে জেলা প্রশাসন ও পাবনা পুলিশ প্রশাসন ব্যাপক প্রস্তুতি নিচ্ছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা